
মাঝে মাঝে চরম অবাক লাগে, আমরা বাঙালি বলে! আবার মাঝে মাঝে বেশ ভালোলাগা কাজ করে এবং বুক ফুলিয়ে গর্বে চিৎকার করে বলতে ইচ্ছা করে আমরা বাঙালি। কিন্তু আজ হতাশা নিয়ে চিৎকার করেও যেন কেউ কারো কথা শুনছে না।
যাইহোক মূল বিষয়ে আসা যাক। তনু হত্যার সপ্তাহ ছুঁবো ছুঁবো কিন্তু অপরাধিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। জানিনা আদৌ বিচার হবে কী না। চারিদিকে সবাই সোচ্চার বিচারের দাবিতে কিন্তু আমরা যে বাঙালি! অল্পতেই সব ভুলে যায়। আমরা হরিণের মৃত্যুর চেয়ে বাঘের মৃত্যুতে বেশি কষ্ট পাই।
একটা চাওয়াটাকে পাওয়ার মত না করেই আরেকটা চাওয়া নিয়ে সোচ্চার হয়ে পড়ি। তাতে কোনোটাতেই আমরা ঠিকমত সাফল্যের মুখ দেখতে পাইনা। এবং কালের অতলে হারিয়ে যায় তনুরা।
কোথায় যাচ্ছি আমরা! ভাবতেই চোখে জল চলে আসে। তনু হত্যার পর লেখালেখি করার কোনোই আগ্রহ খুঁজে পাচ্ছিলাম না। কী লিখব, লিখেই বা কী হবে? এতকিছুর পর যখন কাল বিকেল থেকে ফেবুর হোম পেজে আসা শুরু করল "আজ গরিব বলে" "যদি বড়লোক হতাম" নামক কিছু চুলকানি মার্কা ইভেন্টের পোস্ট তখন আর পারিনি চুপ বসে থাকতে। সত্যি বলছি ঐ সব দেখার পর থেকেই মনের মধ্যে চির ধরা শুরু করে যে, হয়ত এটা নিছক কোনো ইভেন্ট না।
যদিও ইভেন্টের সন্মধ্যে তনুর বিচার চাওয়ার বার্তা আছে কিন্তু কোন বান্দাকেও দেখলাম না যে তনুর বিচার চেয়ে পোস্ট করেছে। শুধু সেগুলোই চোখে পড়ল, গরিব বলে অমুক হয়নি, তমুক পাইনি ব্লা ব্লা ব্লা ব্লা.।।।
ইভেন্টের শেষ কথাটি ছিল এমন-
"আসুন আমাদের বোন তনু হত্যার বিচার এর জন্য সোচ্চার হই।।
এই ব্যাপারটি যেন হাইড না হয়ে যায়।"
অথচ কী মজাটাই না করছে সকলে।
প্লিজ সকলের কাছে হাত জোড় করে বলছি বন্ধ করুন এমন চুলকানি। আজ অন্যের দুঃখের দিনে আপনি এমন করছেন কিন্তু আল্লাহ না করুক আপনার পরিচিতজনের সাথে যদি এমন কিছু ঘটে তখন অন্যরাও সেদিন আপনার মত চুলকাবে। তাই সময় থাকতেই সোচ্চার হন নিজ নিজ জায়গা থেকে। একটি সঠিক বিচারই পারে এমন ন্যাক্কার জনক ঘটণার অবসান ঘটাতে।
সবাই যদি গরিব বলে- এটা পাইনি, সেটা পাইনি না বলে তনুর জন্য সোচ্চার হন তবে অনেক বেশি উপকার হবে আমার আপনার সকলের। নিজের পরিবারের কথা ভেবে হলেও তনুদের জন্য চিৎকার করা সকলের নৈতিক দায়িত্ব।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


