somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাণের হাসি

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে মনে হয় আবহাওয়ার মন খারাপ। কেমন জানি গোমড়ামুখ করে রেখেছে। যদিও আমার তেমন গরম লাগছে না তারপরেও........................
.....................
এই যা তখন থেকে শুধু আমিই বকবক করে যাচ্ছি তুমিতো কিছুই বলছ না। বলবে কী সে সুযোগটাইতো দেইনি। যাইহোক ঘটনা কী বলতো! বলতেই মুখ ফ্যালফ্যালিয়ে অবাক দৃষ্টি নিয়ে আমার দিকে তাকাতেই চিন্তার মেঘ শরিয়ে বললাম দিন দিন কিভাবে এত গুলগুলে আর সুন্দর হচ্ছো বলতো?? প্রশ্ন শুনে উত্তর দিবে কী, দিলে প্রান খোলা হাসি। যে হাসিতে রাজ্য হারানো রাজাও আর গোমড়া মুখ করে থাকতে পারতনা।
....................................
তবে তোমার ভাগ্য ভালো যে তুমি খলিফা হারুনুর রশিদ এর সময়ে জন্ম নাওনি এবং এ হাসি হারুনুর রশিদ শুনেনি। শুনলে নির্ঘাত লক্ষ লক্ষ দিরহাম দিয়ে তোমার হাসি কেনার বৃথা চেষ্টা করতেন।
..............................
রাস্তায় অনেক লোক। সম্ভবত আজ শুক্রবার এই কারণে। এত লোকের মাঝে তোমার হাতটা ধরে হাঁটতে ভিষণ ইচ্ছা করছে। কিন্তু হাত ধরবনা। সবাই তো হাত ধরে হাঁটে। আমরা না হয় না ধরেই হাঁটলাম। আমার কিন্তু খারাপ লাগছেনা বরং অসম্ভব ভালো লাগছে।
....................................
এই শোননা! এই মনরম পরিবেশে আজ হেঁটে যাচ্ছি এবং হাঁটতে ভালোই লাগছে কিন্তু যদি কোন দিন তুমি আমাকে ছ্যাকা দিয়ে চলে যাও তখন আমি তোমাকে ডাকব কী বলে জানো?? উৎসুক চোখে আমার দিকে গভীর রাগ নিয়ে তাকালে। রাগি চোখের দিকে না তাকিয়ে বলা শুরু করলাম- সেদিন রাস্তার পাশের ফুল বাগান থেকে যেমন ফুলের মৌ মৌ ঘ্রাণ আসছিল আজ তেমনি ঘ্রাণ আসছে তোমার শরীরের। চল না আবার সেই পথ ধরে হেঁটে যাই। লোকে লোকারণ্য সে পথ। অনেক লোকের ভীড়ে সাধারণ আমরা। হাঁটব অনন্তকাল।
.......................................
কিছুক্ষন বসে থাকার পর সন্ধ্যা নামল। বললে চলে যাব। শুনে বললাম সন্ধার পর একা যেতে ভয় করবে না? ইহা বাংলাদেশ সন্ধার পর একা চলতে নেই মেয়েদের। মিটি মিটি হাসি দিয়ে বললে- না, ইহা বাংলাদেশ হইলেও রাজশাহী। সো ভয় নেই। চল তোমাকে এগিয়ে দিয়ে আসি।
...........................
তুমি চলে যাও। আমি একটু ঐ দিক দিয়ে যাব। তা যাও সমস্যা নেই আমিও যাব। বলেই হাঁটা শুরু করলাম। একটু হাঁটার পরই বাংলা ডিপার্টমেন্টের সামনে আসলাম। তাদের আজ অ্যালামনাই আছে। সে সুবাদে পূরো ভবন এবং রাস্তার কিছু অংশ আলোক সজ্জায় সজ্জিত। আলোক সজ্জার রাস্তা দিয়ে হাঁটতে তোমার খুব্ব ভালো লাগে বলতেই আরো কয়েক বার হাঁটলাম তোমাকে নিয়ে। তুমি যে অনেক খুশি হয়েছ বুঝতে আমার মোটেও সমস্যা হয়নি। এবার চল রাত হয়ে গেছে।
.......................................
তোমার হলের সামনে যেতেই তোমার ছলছল চোখ দুটো দেখে বললাম আজ আকাশে চাঁদ নেই কেন জানো?? আবারো চুপ দেখে নিজে থেকেই বললাম তুমি বাইরে আছো বলে চাঁদ লজ্জা পাচ্ছে। লাজুক ঠোটে মিষ্টি হাসি দিয়েই চলে গেলে।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

×