এস্পি বাবুল আখতারকে নিয়ে ধারাবাহিক এক নাটক চলছে আজ কয়েকমাস ধরে।
বাচ্চাকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে খুন হন এস্পি বাবুলের স্ত্রী মিতু। এরপর থেকে এই হত্যাকান্ড নিয়ে রচিত হচ্ছে একের পর এক নাটক। হত্যাকান্ডের বেশ অনেকদিন পর তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং শোনা যায় তাকে পদত্যাগ পত্রে জোড়পুর্বক সই করানো হয়!!তিনি যদি এই হত্যাকান্ডে জড়িত থেকে থাকেন তবেতো তাকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করার কথা ,পদত্যাগ পত্রে সই করানোরতো কথা নয়।
গত কয়েকদিন আগে আবার শোনা যায় যে বাবুল আখতার আবার চাকুরি ফিরে পেয়েছেন। গতকাল আবার খবর হল যে তাকে দ্বায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। আজ আবার খবর হল যে তাকে শীগ্রই গ্রেফতার করা হচ্ছে মিতু হত্যাকান্ডের মামলায় !!!!
পুলিশের এই আইন কানুন বিবর্জিত আচরন দেখে মনে হচ্ছে বিশাল কোন ঘাপলা আছে এই কেসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


