somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লজিকের জগৎ থেকে ...

২১ শে অক্টোবর, ২০১২ রাত ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঃ প্রথমেই আসি সহজ একটা মুদি দোকানের হিসাবে। ঘটনাগুলো খেয়াল করবেন। এইখানে তিনজন ব্যাক্তির উপস্থিতি বিদ্যমান।

এক ব্যক্তি কোন এক মুদি দোকান থেকে ৪০ টাকার চিনি কিনলো। তারপর দোকানদারকে ১০০ টাকার একটা নোট দিলো। দূর্ভাগ্যবসত দোকানদারের কাছে ৬০ টাকা খুচরা ছিলোনা। আপনি নিজে তখন ঐ দোকানে কোন এক দরকারে গিয়েছিলেন। সেই অবস্থায় দোকানদার আপনার কাছে ১০০ টাকা খুচরা চাইলো। আপনার কাছে খুচরা ছিলো এবং দোকানদার থেকে ঐ ১০০ টাকার নোটটা(যেটা ক্রেতা দোকানদারকে দিয়েছিলো) নিয়ে আপনি দোকানদারকে খুচরা ১০০ টাকা দিলেন। সেখান থেকে ক্রেতা ৪০ টাকার চিনি এবং ৬০ টাকা ফেরত পেয়ে চলে গেল। সকালের ঘটনা এটি।
সমস্যা বাধলো সন্ধ্যায় যখন আপনি সেই ১০০ টাকার নোটটা খরচ করতে গেলেন। দেখলেন টাকাটা নকল। আপনি তারপর সেই দোকানে এসে জানালেন যে সকালে যেই ১০০ টাকার নোটটা আপনাকে দেয়া হয়েছিলো সেইটা নকল(জাল)। দোকানদার টাকাটা দেখলো এবং সেও বুঝতে পারলো টাকাটা আসলেই নকল। তারপর সে ঐ নকল ১০০ টাকার নোটটা ছিড়ে ফেললো এবং তার ক্যাশবাক্স থেকে অন্য আরেকটা ১০০ টাকার নোট দিলো। পুরা ঘটনা এইটা।

এইবার আমার সহজ প্রশ্নঃ- দোকানদার এর মোট কতটাকা ক্ষতি হলো?????



ঃ স্বর্গ আর নরকের সামনে ১ জন করে প্রহরী বসে আছে। কোনটা স্বর্গ আর কোনটা নরক আপনি জানেন না। প্রহরী দের আবার একজন সবসময় সত্য কথা বলে আবার অন্যজন সবসময় মিথ্যা কথা বলে। কে সত্য কথা বলে আর কে মিথ্যা বলে আপনি জানেন না। আপনাকে মাত্র একটা প্রশ্ন করতে হবে যে কোন একজন প্রহরীকে। একটা প্রশ্ন করেই আপনাকে স্বর্গ কোনটা সেইটা বুঝতে হবে।
কি প্রশ্ন হবে সেটা.????


ঃপরপর ৩ জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। সবার সামনের জন পিছনের কাউকেই দেখতে পারছে না। মাঝের জন শুধু সামনের জনকে দেখতে পারছে এবং পিছনের জন সামনের দুই জনকেই দেখতে পারছে।

মোট ৫ টা টুপি, ৩টা সাদা আর ২টা কালো। এই ৫ টা টুপি থেকে যেকোন ৩ টা টুপি এদের ৩ জন এর মাথায় পরিয়ে দেয়া হলো। স্বভাবতই কেউ নিজের মাথায় টুপি দেখতে পারছে না। সবার পিছনের জন সামনের ২জনের টুপি দেখতে পারছে। মাঝের জন শুধু সামনের জনের টুপি দেখতে পারছে আর সামনের জন কোন টুপিই দেখতে পারছে না। প্রত্যেকে প্রত্যেকের কথা শুনতে পারছে। ঠিক এই অবস্থায় পিছনের জন কে জিজ্ঞেস করা হলো তার টুপির রঙ কি সে বলতে পারবে কি না। সে সামনের দুইজনের টুপি দেখে বললো যে সে তার টুপির রঙ বলতে পারবে না। মাঝখানের জনকে একি প্রশ্ন করাতে সেও একই উত্তর দিলো যে সেও বলতে পারবে না। কিন্তু সামনের জনকে একই প্রশ্ন করাতে সে তার মাথার টুপির রঙ বলে দিল। প্রসঙ্গত মাঝখানের জন পিছনের জনের দেয়া উত্তর শুনতে পেরেছিলো এবং সামনের জন কারো টুপিই দেখেনি শুধু পিছনের ২ জনের উত্তর শুনেছিলো।

এখন আমার প্রশ্ন সামনের জন কি উত্তর দিয়েছিলো এবং কিভাবে সে সিদ্ধান্তে এসেছিলো????


ঃ আপনার যেকোন ৩ জন কেউ কারো স্যালারি জানেন না। ঠিক এই অবস্থায় আমি আপনাদের স্যালারির গড় (Average) জিজ্ঞেস করলাম। আপনারা ৩ জন আলাপ আলোচনা করে আমাকে আপনাদের স্যালারির গড় বলবেন। চতুর্থ কেউ থাকবে না। শর্ত একটাই কেউ কারো প্রকৃত স্যালারি জনবেনা। কিভাবে সম্ভব???


ঃ সম্পূর্ণ অসম ২টা দড়ি দেয়া হলো। একটার সাথে আরেকটার কোন মিল নেই। ২ টা দড়িরই একমাথা সরু আরেক মাথা মোটা এইরকম ব্যাপার থাকতে পারে। প্রতিটা দড়ির একমাথায় আগুন ধরালে আলাদা ভাবে ঠিক ১ঘন্টায় পুড়ে শেষ হয়। এখন আপনাকে আগুন আর দড়ি ২টা দেয়া হবে। আপনাকে ৪৫ মিনিট কাউন্ট করতে হবে। কিভাবে করবেন???
বিঃ দ্রঃ - দড়ি একভাজ করলে যে ৩০ মিনিটে পুড়ে শেষ হবে এমনটা না কারন দড়ি গুলো সুসম না।


ঃএইবার সবচেয়ে কঠিন।
দশটা গ্লাস আছে। প্রতিটা গ্লাসে ১০ টা করে মার্বেল আছে। প্রতিটা মার্বেল এর ওজন ১গ্রাম করে। শুধু একটা গ্লাস এর ১০ টা মার্বেলই ১.১গ্রাম করে। আপনি মাত্র একবার ওজন করে (মার্বেল) বেশি ওজনের মার্বেল যেই গ্লাস এ আছে সেই গ্লাসটা বের করবেন। কিভাবে???








সহজ থেকে শুরু করলাম শেষে কঠিন একটায় এসে শেষ করলাম। প্রতিটা পাজলই লজিক্যাল। সলভ করতে পারলে অনেক মজা পাবেন। বুঝতে না পারলে কমেন্টে বলুন আমি আরো বুঝিয়ে বলার চেষ্টা করবো।
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×