যদি কেউ কবিতা লিখতে চায় সে যেন দিগন্তের দিকে চায়
যে বৃষ্টির গান শুনতে চায় সে যেন মেঘের দিকে চায়
যে থাকতে চায় ভেজা পাখিদের সাথে
সে যেন একা একা বনপথে হাটে
যে সুনীল আকাশ দেখতে চায়
সে যেন পড়ন্ত বিকেলে নদীর কিনারে যায়
কেউ যদি আনন্দকে ভালবাসে
সে যেন ধুলোতে লুটোপুটি খায়
কোন মানুষ যদি চাঁদকে দেখতে চায়
সে যেন থাকে জ্যোৎস্না রাতের অপেক্ষায়
যদি কেউ শান্তি পেতে চায়
সে যেন পবিত্রতার সাথে আলিঙ্গন করে
কেউ যদি আকাশকে বুঝতে চায়
সে যেন শুন্য মাঠে এসে দাঁড়ায়
যদি কেউ পাখির গান শুনতে চায়
সে যেন গাছের নিচে চুপ করে দাড়ায়
প্রকৃতি যদি তাকে ডাকে
তাহলে সে যেন শুন্যে মিশে যায়
কেউ যদি প্রকৃতির সুর শুনতে চায়
সে যেন বাঁশবনে চুপ করে বসে থাকে
কেউ যদি নির্জনতাকে আপন করতে চায়
সে যেন ঘন সবুজের বনে বসে একাকি কবিতা লেখে
যদি কেউ শুধু নীলকে বুঝতে চায়
সে যেন সমুদ্রের কাছে যায়
যদি সে সবকিছু বুঝতে চায়
তাহলে সে যেন মানুষের মন নিয়ে এসে দাঁড়ায়
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





