somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নির্বাক স্বপ্ন
চিন্তা প্রসবের বেদনা মগজব্যাপী স্থায়ী হওয়ার আগেই কলম ধরতে হতো। মাথার মধ্যে জমে থাকা ভয়ংকর সব চিন্তাগুলোকে পরিণতি দেয়া মত শব্দ কোনো কালেই ছিল না।তারপরও সেই সব গল্প লেখতেই হতো,যেগুলো লেখার পর শান্তিতে ঘুমানো যায়।

সরল সত্য

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বয়ঃসন্ধিতে একটা ছেলে যখন প্রথম শরীর বুঝতে শেখে তখন কিন্তু সে তার সমবয়সী মেয়ের প্রেমে পড়ে না!কামনা করে না তার বয়সী কোনো মেয়ে কে..শরীরের গোপন ভাজে গোজানো নতুন যৌন কেশ ছাপিয়ে ছেলেটি কামনা করে পূর্ণাঙ্গ নারী শরীরের।অধিকার চায় প্রাপ্তবয়স্ক শরীরের।তাই যখন একটা ছেলে প্রশ্ন করা হয় তার প্রথম আকাঙ্ক্ষিত নারী কে?সে ক্ষেত্রে সরল সত্য স্বীকারোক্তি হয়,'আমি তো প্রথমে আমাদের বাংলা ম্যাডামের প্রেমে পড়েছিলাম।নয়তো,'ঐ যে সে আন্টি টা যে আমাদের পাশের ঘরে থাকতো..

কল্পিত সম্ভোগের একটা পর্যায়ে কিশোর মনে অপরাধ জন্ম নেয়।শরীরের কাছে হেরে যাওয়া কিশোর ছেলেটার মনে জন্মানো অপরাধের চারা গাছ; ধর্মীয় গোড়ামী,জাতিগত ভণ্ডামি আর সামজিক অপরিপক্বতার বাতায়নে মনের মাটি দখল করে নেয় নিষ্ফল দেবদারু।

একটা সময়ের পরে শরীর তার আকৃতির' সাথে সাথে চাহিদার মোড় পরিবর্তন করে।যে কোন ধরণের পরিবর্তনের শুরুর দিকটায় মানিয়ে নেয়া খুব বেশী সহজ হয় না।এই কথাটি কিশোর শরীরের ক্ষেত্রেও সত্যি।এইখানে এগিয়ে আসার সুযোগ ছিল আমাদের স্কুলগুলোর।(আমি এখানে পরিবারের কথা আলাদা করে বলতে চাইছি না কারণ পরিবার এমন একটা সামাজিক প্রতিষ্ঠান যার দায়িত্ব কোনো সময় ই ফুরিয়ে যায় না।কিন্তু স্কুলের ক্ষেত্রে তো এই যুক্তি খাটে না!)কথা ছিল স্কুলের মাস্টার মশাই পেটে বিদ্যে এমন ভাবে ঢুকিয়ে দিবে যেন আমরা বড় হয়ে মগজ খাটিয়ে মনের বড়াই করতে পারি।কথা ছিল পঠনের -পাঠনের উপযুক্ত সেই বইগুলো কেই আমাদের পাঠ্য করা হবে যে বইয়ের বিদ্যে আওড়ালে মোরাল ডিসিশন(moral decision),ইথিকাল ডিসিশন(ethical decision)নেয়া সহজ হবে।অব্যশই নৈতিকতা,দৃষ্টিভঙ্গি,ফিলোসফি পারসন টু পারসন ভ্যারি করে।তবে সামষ্টিক ভাবে চিন্তা করলে বেশীর ভাগ ক্ষেত্রে মানুষের সিদ্ধান্ত নেয়া কিংবা বিকল্প নির্বাচনের প্রক্রিয়া এক রকম।শাসন দন্ড ঘুরানো মানুষগুলো কখনো ভেবেই দেখে নি প্রচলিত 'শিক্ষাব্যবস্থা'য়(!) আমাদের মানসিক অবস্থা'র গুনগত পরিবর্তন আসলেই ঘটে কিনা।কিশোর মনে মুক্ত বাতায়নের পথ বানানোর দায়িত্ব যেমন পরিবারের।ঠিক তেমন ভাবে পরিবার কে সুস্থ ভাবে চিন্তা করতে দেয়ার দায়িত্বও শিক্ষা প্রতিষ্ঠান কে নিতে হবে।

যৌনতা শুধুমাত্র শরীরের স্বাভাবিক অবস্থা ই নয় বরং পৃথিবী তে নতুন একটা জীবন আনার একমাত্র উপায় এই ব্যাপার টি স্বীকার করতে হবে।বয়ঃসন্ধিতে থাকা ছেলে মেয়েগুলো কে জায়গা করে দিতে নিজের ভাবনা চিন্তাগুলো যেন ক্লাসমেট বন্ধুদের জন্য ই শুধু জমা করে না রাখে তারা যেন পরিবারের মধ্যেই একটা মেন্টর(mentor)খুঁজে পায়।যার কাছে সমস্যাগুলো খুলে বলতে পারে।

পুনশ্চ-১:ব্লগের নাম টি সুনীল গঙ্গোপাধ্যায়ের 'সরল সত্য' উপন্যাস থেকে ধার করা।

পুনশ্চ-২:এই ব্লগে আমি আমার ব্যক্তিগত মতামত তুলে ধরেছি।

সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×