somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নির্বাক স্বপ্ন
চিন্তা প্রসবের বেদনা মগজব্যাপী স্থায়ী হওয়ার আগেই কলম ধরতে হতো। মাথার মধ্যে জমে থাকা ভয়ংকর সব চিন্তাগুলোকে পরিণতি দেয়া মত শব্দ কোনো কালেই ছিল না।তারপরও সেই সব গল্প লেখতেই হতো,যেগুলো লেখার পর শান্তিতে ঘুমানো যায়।

ক্লাস পালানো রক্তকরবী

১০ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন আমার জন্যে ক্লাস ফাঁকি দিবে কেমন?সেদিন দুজন মিলে ঢাকা শহরের সব করবী ফুল কুড়াবো।শুধুই করবী।এর মাঝে নয়নতারা চোখে পড়ে গেলে সেগুলো নেয়ার বায়না করো না আবার।

নয়নতারা কুড়ানোর জন্যে, গাছ থেকে পাড়ার জন্যে আমরা আরেক দিন বের হবো।সেদিনও তোমাকে ক্লাস কামাই দিতে হবে।তুমি দিতে না চাইলেও।তোমার ক্যাম্পাসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো।জোর করে তোমার হাত ধরে টেনে নিয়ে যাবো।তবে তার আগে করবী কুড়াতে বের হবো আমরা।

জানো তো,ঢাকা শহরে না সব হলুদ করবী, রক্তকরবীটা একেবারেই পাওয়া যায় না।কিন্তু আমার যে রক্তকরবীটাই বেশি ভালো লাগে!

করোনার সময় আমি নতুন করে রবীন্দ্রনাথের রক্তকরবী টা পড়েছি।ইউটিউবে শুনেছি।দেখেছি।সে থেকে মনে হয় শহরে সব করবীফুল এনে তোমায় দেই।ভালো কথা রক্তকরবী পড়েছো তুমি?আমার কাছে সেটার একটা পকেট বই রয়েছে।চাইলে তোমায় সেটা ধার দিতে পারি।পড়ে কিন্তু ফেরত দিতে হবে।



জানো,আমি না রক্তকরবী নাটকটা সরাসরি স্টেজে দেখি নি এখনো।একদিন শিল্পকলায় সেটা দেখতে যাবো কেমন? সেদিন তুমি শাড়ি পড়ে এসো।আমিও না হয় পুরোনো রঙ জ্বলা পাঞ্জাবীটা আয়রন করে পড়লাম।সেদিন শাড়ির সাথে মিলিয়ে টিপ পড়ো।কালো টিপ-ই যে পড়তে হবে এমন ধরা বাধা কোনো নিয়ম নেই।তবে হাতে চুড়ি পড়ো না।আমিই শাড়ীর সাথে ম্যাচিং করে চুড়ি কিনে পড়িয়ে দিবো।

জানোই তো আমার পকেটের অবস্থা।টিপ-চুড়ি-আলতার বেশি কিছু দেয়ার মুরদ আমার নেই।কখনো হবে বলেও মনে হয় না।যে কথা বলছিলাম,মাঝেমধ্যে শুধু আমার জন্যে ক্লাস ফাঁকি দিও? শুধু আমার জন্যে?(কাল্পনিক)

পুনশ্চ-
রক্তকরবী নাটকে কিশোর নন্দিনীর জন্যে অনেক খুঁজেপেতে একজায়গায় জঞ্জালের পেছনে একটা রক্তকরবী ফুলের গাছ পায়।সেখান থেকেই ফুলে এনে দেয় কিশোর,নন্দিনীকে।কিশোর হলো শ্রমিক,মাটি খোদাই করে সোনা আহরণ করে।সারাক্ষণ থাকে সার্ভিলেন্সে।নন্দিনী, কিশোর কে বলে গাছটা কোথায় দেখিয়ে দিতে, পরের বার যেন সে নিজেই ফুল নিয়ে আসতে পারে।তবে কিশোরকে আর ঝুঁকি নিয়ে ফুল আনতে হবে না।কিশোর বলে,না ওসব চলবে না।যতো ঝুঁকিই থাকুক।আমি নিজের হাতে তোমায় রক্তকরবী এনে দিবো।তবেই আমার প্রাণ জুড়াবে।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:২৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাতছানি

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১৭ ই মে, ২০২৬ রাত ১০:২২

বাঁশবনের উপরে গোধূলীর আকাশে
কি'যে অপরুপ লাগে একফালি চাঁদ,
কাশবনের দুধারে মৃদুমন্দ বাতাসে
ঢেউ খেলে যায় সেথা জোৎস্নার ফাঁদ-
আহা..., কী অপরুপ সেই 'বাঁশফালি চাঁদ' ।

পাখিদের নীড়ে ফেরা কল-কাকলীতে
শিউলী-কামিনী যেথা ছড়ায় সুবাস,
আজানের... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাই না আমি, আজীবন ভালোবাসা ছাড়া!

লিখেছেন রাজীব নুর, ১৭ ই মে, ২০২৬ রাত ১১:৫১



অতি তুচ্ছ বিষয় গুলোতে আমি আনন্দ পাই।
পথে ঘাটের সব রকম দৃশ্য আমি উপভোগ করি। পথে হেটে যাচ্ছি, একসাথে অনেক গুলো কাক কা কা করতে করতে উড়ে গেলো! এটা দেখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের স্পষ্ট বার্তা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই মে, ২০২৬ সকাল ৭:১৭



কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর... ...বাকিটুকু পড়ুন

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

×