somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নির্বাক স্বপ্ন
চিন্তা প্রসবের বেদনা মগজব্যাপী স্থায়ী হওয়ার আগেই কলম ধরতে হতো। মাথার মধ্যে জমে থাকা ভয়ংকর সব চিন্তাগুলোকে পরিণতি দেয়া মত শব্দ কোনো কালেই ছিল না।তারপরও সেই সব গল্প লেখতেই হতো,যেগুলো লেখার পর শান্তিতে ঘুমানো যায়।

'ঘুরিয়ে গলার বাঁক ওঠো বুনো হংসিনী আমার/ পালক উদাম করে দাও উষ্ণ অঙ্গের আরাম'

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
বিয়ের সময় বাপ ভাইয়ের থেকে আশীর্বাদ, গায়ে হলুদ, বিয়ে,বৌভাত থেকে শুরু করে প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিংয়ের নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিবো।বলবো,টাকা দাও।প্রীত রেজাকে দিয়ে ভিডিও বানাবো,চারু ডায়েরী থেকে বিয়ের এস্থেটিক ভিডিও বানিয়ে অনলাইনে ভাইরাল হয়ে যাবো।এছাড়া ও জীবনে বিয়ে তো একবার ই করবো তাই না?মায়ের,বউমনির স্বর্ণালংকার বিক্রি করে হলেও টাকা দাও।আমি তো ঘরের ছোট ছেলে।এইটুকু আবদার তো করতেই পারি।আর ভিডিওতে তো তোমাদেরও দেখাবে।সাক্ষাৎকার নিবে।সবাই বলবে বরের ফ্যামিলিও তো দারুণ!
বাজেটে চাপ থাকলে দুটো মানুষ না হয় কম ই নেমন্তন্ন করলে।দাদার বৌভাতে তো দেখলেই কতো খাওয়া বেঁচে গেলো।খরচ কমাতে না হয় শুধু মুরগীর মাংশই করলে?খাসি না হয় বাদ ই গেলে।চলন/ বউ বরণের সময় ও গাড়ীতে না-ই চড়লাম,পিসিমণির বাড়ি থেকে হেঁটে হেঁটে ঘরে এলাম।নতুন বউ ঘোড়ার গাড়িতে না চড়ে দশ মিনিট হাটঁলে তো আর তোমাদের সন্মান খোঁয়া যাবে না।তাই না?

২.
ইনিয়ে বিনিয়ে এমন শত শত কথা বলে ওয়েডিং ভিডিওর নামে লাখ খানেক টাকা হাতিয়ে নিবো।কিন্তু ভিডিওটা করাবো এলাকার বাদশা ভাইকে দিয়ে।বাদশা ভাই আশির দশকের বড়ো সাইজের ক্যামেরা নিয়ে আসবে।সাথে থাকবে এসিস্ট্যান্ট। খাওয়ার ভিডিও করবে।জুম করে মুখের সামনে ক্যামেরা ধরে রাখবে।মাসি পিসিদের নাক চুলকানো আর কান চুলকানোর ভিডিও করবে।সামান্য সময়ের জন্যে জামাই বউ ও থাকবে সেই ভিডিওতে।ব্যাকগ্রাউন্ডে থাকবে 'সাজান সাজান' গানটা।বাদশা ভাইকে বিয়ের ভিডিওর জন্যে একেবারেই যৎসামান্য টাকা দিয়ে বলবো,আমি আপনার এলাকার ছোট ভাই।টাকার টানিটানি চলছে।আপাতত এইটুকু দিয়ে কাজ চালান।দরকার হয় আমি আপনাকে আরো দু চারটা বিয়ে খ্যাপ এনে দিবো নে।তখন পুষিয়ে নিয়েন।

৩.
ওয়েডিং ফটোগ্রাফি - ভিডিওগ্রাফির নাম করে যেই টাকা হাতিয়ে নিয়েছি,তার অর্ধেক দিয়ে বই কিনবো।সত্যজিৎ রায় রচনাবলী,মানিক বন্দোপাধ্যায় রচনা সমগ্র, গ্রামসীর উনতিরিশ খন্ডের প্রিজন নোটবুকস,আনন্দ পাবলিশার্স থেকে বের হওয়া অর্মত্য সেনের সব অনুবাদ।
আর বাকি অর্ধেক টাকা দিয়ে জামাই বউ মিলে উঠবো সদর ঘাট থেকে কমলা রকেটে নামের শতবর্ষী পুরানো স্টীমারে।নদীর নাব্যতার জন্যে কমলা রকেট যদি আমাদের নেহায়েতই খুলনা পৌঁছাতে অপারগ হয়, তবে না হয় বাগেরহাটের মোড়লগঞ্জেই নামবো।স্টিমারে কোন কঠিন বই নিবো না।শুধু থাকবে কবিতার বই।আল মাহমুদ,রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, হুমায়ুন আজাদ, সুনীল গাঙ্গুলি।বউ কে বলবো,যাত্রা পথের সাতাইশ ঘন্টা হয় চুমু খাও নইলে গান শুনাও।আল মাহমুদের সোনালী কাবিন শোনাও।এই যাত্রায় তোমার কোনো বিশ্রাম নেই।'ঘুরিয়ে গলার বাঁক ওঠো বুনো হংসিনী আমার/ পালক উদাম করে দাও উষ্ণ অঙ্গের আরাম'।ও হ্যা, রবীন্দ্রনাথে ছিন্নপত্র বইটাও থাকবে।ইচ্ছে হলে সেখানে আমিও তোতলাতে তোতলাতে ক লাইন শুনিয়ে দিলাম।
বাকি টাকা নিয়ে চলে যাবো কুষ্টিয়া।যে করেই হোক রবীন্দ্রনাথের মত একটা বজরা ভাড়া করবো।না পেলে ছই সহ বড়ো সাইজের একটা নৌকা।সেই নৌকায় বউ থাকবে।বই থাকবে।ব্ল্যাক কফি থাকবে। একটা অন্তত আকাশ থাকবে।সেই আকাশে তারা থাকবে।নয়তো বৃষ্টি থাকবে।মিথ্যে বলে ওয়েডিং ফটোগ্রাফি- ভিডিওগ্রাফির টাকা দিয়ে মাঝ রাতে বৃষ্টিতে নৌকার মধ্যে দাঁড়িয়ে বউয়ের ঠোঁটে জোর করে চুমু খাওয়া যায় তবে মন্দ কি?

পুনশ্চ ১-
ভালো কথা এসব গুলোই আমার প্রস্তাব।কোনোটাই বউয়ের উপর চাপিয়ে দেয়া হবে না।স্টিমারের জায়গায় কোনো আন্তঃনগর ট্রেন হতে পারে,পদ্মা নদীর জায়গায় নরসুন্দা, গোমতী,সোমেশ্বরী কিংবা কংশ হতেই পারে।বইও পরিবর্তন হতে পারে, তবে সেখানে বউকে যথেষ্ট যুক্তিবাদী হতে হবে এবং সে বইগুলো আমার না পড়া বই হতে হবে।

পুনশ্চ ২ -
রবীন্দ্র রচনাবলী যৌতুক হিসেবে যে নিবো,সেটা আগে বহু লেখাতে বলেছি।তাই আলাদা করে মূল লেখাতে আনি নি।

পুনশ্চ ৩ -
শাড়ি, আলতা,নীল কালো টিপ,নুপুরের কথা বলতে ভুলে গেছি।বউ কে এসবও নিতে হবে।প্রথমে আদর সোহাগ করে নিতে বলবো।না মানলে বকা দিয়ে জোর করে।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×