somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নির্বাক স্বপ্ন
চিন্তা প্রসবের বেদনা মগজব্যাপী স্থায়ী হওয়ার আগেই কলম ধরতে হতো। মাথার মধ্যে জমে থাকা ভয়ংকর সব চিন্তাগুলোকে পরিণতি দেয়া মত শব্দ কোনো কালেই ছিল না।তারপরও সেই সব গল্প লেখতেই হতো,যেগুলো লেখার পর শান্তিতে ঘুমানো যায়।

মুরাকামির নোবেল

০৩ রা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যাসেঞ্জার একটা বাজে এ্যাপ।এখানে মেয়েদের ম্যাসেজ দিলে সীন করে না।তাই এই বৃষ্টিতে অনেকটা অভিমান করেই ভিক্টোরিয়া পার্কে গেলাম।উদ্দেশ্য- স্কুল ফেরত,কলেজ ফেরত মেয়েদের দেখে যদি মনটা ভালো হয়।
ভিক্টোরিয়া পার্কে গিয়ে আক্কেলগুড়ুম।দেখি এই ঝিরিঝিরি বৃষ্টিতেই হারুক মুরাকামি আর হূমায়ন আহমেদ বসে গল্প করছে।আমি তাদের সামনে গিয়ে হাত কচলে মুরাকামির দিকে তাকিয়ে চাঁদবদন মুখ করে বললাম- স্যার আমি আপনার বিরাট বড়ো ফ্যান।আপনার লেখায় বিষন্নতা যেভাবে ফুটে উঠে তা অন্যদের লেখায় পাওয়া যায়।এছাড়াও আপনি খুব সাটেল ওয়েতে একটা কল্পনার এবং বাস্তবের মাঝে পাঠককে ঝুলিয়ে রাখতে পারেন।
বুকে দম নিয়ে আরো বললাম- এবার সাহিত্যে নোবেলটা আপনিই পাবেন!আমরা তরুণ বুদ্ধিজীবি যারা আছি এর সপক্ষে গণস্বাক্ষরের ব্যবস্থা করেছি।এর কাজ ঠিক ভাবে সম্পাদনের জন্য ইতিমধ্যেই একটা সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে।
মুরাকামি দাঁত খিঁচে বললেন- নাটক কম করো পিও।মাইয়াগো কাছে পাত্তা পাওনের লাইগা যে ঠেকায় পইরা আমার দুই চারটা বইয়ের নাম মুখস্থ করসো সেটা জানি।
এই কথা শুনে তো আমি হতভম্ব।মুরাকামি থোতা মুখ ভোঁতা করে বললেন- এই সব ভন্ডামী বাদ দিয়া যা আমার লাইগা একটা ক্যামেল ধরাইয়া নিয়া আয়।আমি সাহস করে বললাম- স্যার আমি তো জানতাম আপনি খুব স্বাস্থ্য সচেতন।বিড়ি সিগারেট খান না।এই কথা শুনে জাপানি লেখক তেড়ে আসলেন- বানচোদ! বৃষ্টির মধ্যে ভিক্টোরিয়া পার্কে বইসা যদি তোর লগে বাংলায় কথা কইতে পারি, তবে ক্যামেল খাইতে পারুম না ক্যান?
কথায় যুক্তি আছে।আমি চুপ করে গেলাম।এতক্ষণে গল্পের যাদুকর হূমায়ন আহমেদ মুখ খুললেন- আহা!হারু ভাই রাগ কইরেন না।সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড ছেলে।আপনার নাম ভাঙিয়ে একটু এটেনশন চায় আরকি!
এবার হূমায়ন স্যার চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন- তুমি বাবা আমার অপেক্ষা উপন্যাসটা নিয়ে একটা ছবি তুইলা পোস্ট কইরো।ইদানীং এই বইটা নতুন করে মার্কেটে খাচ্ছে।একটা এস্থেটিক ব্যাপার আছে।বইটা তো সাথে থাকলে একটা অটোগ্রাফ দিতে পারতাম।
আমি আর ভয়ে বললাম না যে,অপেক্ষা উপন্যাসটা তো আমি পাইরেটেড পিডিএফ পড়েছি।হূমায়ন স্যার পকেট থেকে বেনসনের প্যাকেট বের করে হারুকি মুরাকামি দিকে এগিয়ে ধরলেন- নেন হারু ভাই বেনসন খান।
মুরাকামি সিগারেটে ছোট একটা টান দিয়ে গান ধরলেন- 'একটা ছিল সোনার কন্যা,মেঘ বরণ কেশ/ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ'। হূমায়ন স্যারও গলা মিলালো।আমি শুধু গাইলাম অন্তরার শেষ দুইটা লাইন- 'ভুল করা কন্যার লাগি মন আনচান করে/আমার মন আনচান করে'। (রম্য)
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×