somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিঞ্চিত কনফিউজ!

০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনৈতিক কথা এই দেশে বলার সময় আবার খুব সাবধানে বলতে হয়। কিছু বেফাশ বললে কে আবার কোন দিক থেকে শুনে ফেলে, কি মনে করে, তারপরে হাজতে পাচার করে দেয়, এই ভয়ে থাকতে হয়। সমাজে অল্প হলেও কিছুটা মান সম্মান তো এখনও অবশিষ্ট আছে আমার, তাই চিন্তা করতে হয় সব কিছুতেই।

লতিফ সিদ্দিকি সাহেব খুব সুন্দর করে কিছু কথা বলে ফেলেছেন হজ্ব নিয়ে। অবশ্যই তার কথা বলার অধিকার আছে। উনি ত বলবেন-ই। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। অনেকে বলছেন, এই কথা বলে মাঝে থেকে গ্যাসের দাম বাড়ানর কাজটাও সমাধা করে ফেলছে সরকার চুপেচাপে। এজন্যই এই কথার অবতারণা। আমার কথা হল, করুক না, এটা তো তাদেরই করার কথা। আমরা তো তাদেরকেই এনেছি ভোট দিয়ে এইসব কাজ করার জন্য, তাইনা?! তাহলে এখন এসব নিয়ে তো বলার কিছুই নাই। বিদ্যুত নিয়ে তো কথাই বলা মানা, মামলাও করা যাবেনা। যদিও আমার আজকের লেখার বা বলার কথা সেটা না।

আমি ভিন্ন একটা কথা বলব আমার লেখায়। সাথে কিছু প্রশ্নও থাকবে, যদিও উত্তর চেয়ে লাভ নাই। তারপরেও করব।

যদি লতিফ সিদ্দিকি এই কথা বলার অধিকার রাখেন, তাহলে আমার দেশের সম্পাদক কেন পাবেন না এই অধিকার? লতিফ সাহেব তার মনের মত কথা বলেছেন, আমার দেশের সম্পাদকও তাই করেছেন, আওয়ামী নেতাদের ভাষায়। তাহলে দোষ কেন শুধু মাহমুদুর রহমানের হবে?

লতিফ সিদ্দিকি তার ভাষায় তার মনের কথা ইচ্ছামত যদি বলেই থাকেন তাহলে কেন এইরকম আইন পাশ হল যেটায় কোন টিভি চ্যানেল বা সংবাদপত্র তাদের ইচ্ছা মত সংবাদ পরিবেশন বা টক শো বা অনুষ্ঠান করতে পারবেনা? নেতদের নিয়ে সমালোচনা করতে পারবেনা? এইটা কি ধরনের কথা? এটা কি বাকশালের মতই কিছু হয়ে গেল না? বিশয়টা এমন যে আমি ফাশির আসামি কে ফাঁসি কাষ্ঠে ঝুলায়ে বললাম তোকে ফাশি দিব যখন খুশি, শুধু এখন আমার ইচ্ছা নাই, কিন্তু ইছহা হলেই ক্যাক!

বুঝলাম উনারা খুব দ্রুত গতিতে তাকে মন্ত্রি সভা থেকে বাদ দিলেন। লাভ কি? সাংসদ তো থেকেই গেলেন। মন্ত্রি নাহলেও উনি কি চুরি করবেননা? দুর্নীতি করবেন না? নাকি এতদিনের করা দুর্নীতির টাকা ফেরত চলে আসবে? এখন কেউ যদি বলেন উনি দুর্নীতি করেন নাই তাইলে আর আমার বলার কিছুই নাই।

মেনে নিলাম স্বাধীন দেশের স্বাধীন নাগরিক একটা কথা বলেছেন, আজকে যদি কোন মুসলমান ব্যক্তি এইরকম কথা বলতেন হিন্দু ধর্ম নিয়ে তাহলে তার কি হতো? বলা হতনা অসাম্প্রদায়িক চেতনা ধ্বংস করতে এসেছে? হাজতে ভরে রাখত, জঙ্গি বলত। প্রমান করে ছাড়ত কিছু একটা, তাহলে আজ লতিফ সিদ্দিকির কেন কিছু হলনা? শুধু মাত্র সরকার দলীয় একজন নেতা দেখে?

আর বেশি কিছু বললাম না, ভয়ে আছি, কে কোনদিক দিয়ে কি বুঝে আবার ধরে নিয়ে যায় আমাকে। প্রেস্টিজ তো যাবেই, বিয়াও করতে পারব না আর।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×