somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরাপত্তা , আওয়ামী লীগ এবং সোস্যাল নেটওয়ার্ক!

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেইসবুক নিয়ে ১৮ তারিখ থেকে যা শুরু হইসে, মনে হয়, এর আগে অন্যকোন সাইট বন্ধ হওয়া নিয়ে এতোকিছু হয়নাই। সরকারের নীতি নির্ধারক পদে যারা আছেন, তাদের মাথায় গোবর ছাড়া কিছু আছে কিনা জানিনা আমি।
বেশ কয়েকবছর আগের কথা, সরকার ব্ল্যাকবেরী ফোন ব্যবহার করা বন্ধ করে দিতে চেয়েছিল কারন সেইটা নাকি এনক্রিপটেড একটা সার্ভিস।আর এখন বন্ধ করেছে ফেইসবুক, ভাইবার ইত্যাদি সার্ভিস, যা মানুষের জন্য উপকারই করে আসছিলো।
সিম্পল কথা, সরকারি ভাবে নাহয় এইসব সেবা বন্ধ, কিন্তু আসলেই কতটা বন্ধ? আমি তো পরিচিত-অপরিচিত সবাইকেই দেখছি ফেইসবুকে আছে, ভাইবারে কথা বলছে। আর পরিচিত অনেককেই দেখেছি ভাইবারের বদলে আরও এনক্রিপটেড একটা মেসেজিং সার্ভিস ব্যবহার করতে। লাভ কি হলো তাহলে? কোন মানুষ অপরাধ করতে চাইলে সাধারণ পথে যাবেনা। দুই কদম ঘুরে তার জন্য নিরাপদ পথ বের করেই নিবে। আর এন্ড্রয়েড বা আইফোনের জন্য এমন হাজারো অ্যাপ আছে, যেটা সবাই হয়তো জানেই না। অপরাধীরা চাইলে সেইসব ব্যবহার করবে, আমজনতা যা করছে, সেইটা করবেই না কখনো।

এই সহজ কথাটা যতদিনে সরকার বুঝবে ততই মঙ্গল।
ক্ষতি হয়ত আমাদের হচ্ছেনা, কিন্তু যাদের হচ্ছে, তাদের অনেকের পরিবারের কোন কোন সদস্য দেশের বাইরে থেকে হাজার হাজার টাকা রেমিট্যান্স পাঠাচ্ছেন, কোন কোন ছোট ফেইসবুক ভিত্তিক ব্যাবসার বিক্রি কমে গেছে, যেসব সাইটে ফেইসবুক দিয়ে রেজিস্টার করা ঝামেলা এড়াতে সেইসব সাইটে ঢুকা যাচ্ছেনা। এইসব ভাবা উচিত সরকারে।

কেউ এইটাও বলতে পারে যে, ফেইসবুক কি সব নাকি? বা ভাইবার নাহলে অন্যকিছু ব্যবহার করে কথা বলবে। ধরলাম ফেইসবুক বন্ধ হওয়াতে কিছু অপরাধ কমে গেলো, কিন্তু এর উপকারিতা কত ছিলো তারা কি জানেন? রক্ত খোজা থেকে শুরু করে এলাকাভিত্তিক ছোট ছোট পজিটিভ মুভমেন্ট চলে ফেইসবুকে। রাস্তার অবস্থা জানতেও ফেইসবুকের পেইজ ব্যবহার করে অনেকেই। মজা লস টাইপের অনেক কিছু আছে, যারা বিভিন্ন অপরাধী ধরতে পুলিশকে হেল্প করেছে। কতশত সামাজিক উন্নয়নের কাজ শুরু হয় ফেইসবুক থেকেই। ব্যাবসার প্রচার বা প্রসারের জন্য ওয়েবসাইটের আগে ফেইসবুক ব্যবহার করে সবাই। এইটুকু সরকারের বুঝা উচিত। আর এর মাধ্যমে কি ঘুষ নেয়া, পুলিশের অহেতুক ঝামেলা করা, যানজট কমেছে নাকি যানজটের খবর দিতে পারে সরকারি কোন প্রতিষ্ঠান? আর যেই মানুষটাকে ভাইবারে কল দিতে হলে অন্য কারো সাহায্য নিতে হয় সে কি পারবে অন্য রাস্তা খুজে নিতে?

এমনিতেই দেশে মন খুলে আওয়ামী লিগের দোষ বলা যায়না। তার উপরে এইভাবে চলতে থাকলে আওয়ামী লিগের বোকামিই প্রকাশ পাবে, আর কিছুই না। আওয়ামী লিগের বিন্দুমাত্র ধারনা নাই, একমাত্র ভাইবারে কথা বলার কত ডলার বেচে যাচ্ছে।

জনগণকে উলটাপালটা বুঝায়ে রাখতে পারা এখনকার দিনে এত্তো সহজ না। ভিপিএন এর ব্যবহারকারীকে বাংলাদেশের দুর্বল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো ধরা দূরে থাক, জানতেও পারবেনা কে কোথায় বসে ব্যবহার করছে। খোদ আমেরিকাই পারেনা এইটা।

আর একটা খবর না দিলেই না, এই বছর জানুয়ারী থেকে জুন মাস পর্যন্ত ফেইসবুকের কাছে বাংলাদেশ সরকার ৩ জনের তথ্য জানতে চেয়েছে এবং ফেইসবুক বাংলাদেশ সরকারকে কারো তথ্য দিতে অস্বীকার করেছে।
রেফারেন্সঃ Click This Link

আশা করি মিসেস(নাকি মিস) হালিম এইসব তার মগজ দিয়ে দ্রুত বিবেচনা করবেন।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×