somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২১ ফেব্রুয়ারী ও আমরা!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১২ মাসে তের পার্বণ কথাটা অন্য যেকোন জায়গায় ভুল হতে পারে, তবে এই দেশে ভুল হওয়ার সম্ভাবনা নাই একদমই। দিবসের শেষ তো আর হয়ই না, বরং বাড়ে।
আসছে, ২১ ফেব্রুয়ারী। দেশে জাতীয় শহীদ দিবস, যা আন্তর্জাতিকভাবে পালিত হয় মাতৃভাষা দিবস হিসেবে।
আগে ছোট থাকতে, আমি মাঝে মাঝে যেতাম শহীদ মিনারে, পরের দিকে যাওয়া হতনা আর আলসেমী করে। বাঙ্গালীজাতি ভাষার জন্য কি করতে পারে, এটা একটা বড় উদাহরণ। ছোটবেলায় মাঝে মাঝে ভাবতাম, সেই লোকগুলো কি ভেবেছিলো? কেনই বা গিয়েছিলো? শুধু ভাষা কি এতোই দামী? বুঝতাম না। ভাষা তো ভাষাই, জীবন কেন দিতে হবে?
বড় হলাম। কম্পিউটার আসলো বাসায়। যেদিন গুগলে প্রথম বাংলা লেখা দেখি, সেদিন নিজের মধ্যে কি জানি হয়ে গিয়েছিলো! পরে নিজের কম্পিউটারে বাংলা লেখার জন্য সফটওয়্যার আসলো। আস্তে আস্তে ফোনেও লেখা শুরু করলাম। এই সময়গুলোতে বুঝতাম, ভাষা কি আর কেন?
কাজের প্রয়োজনে অনেক ইংরেজী ব্যবহার করতে হয়। ইমেইল, চিঠি, নোটিস সবই দিতে হয় ইংরেজীতে। তারপরেও যখন বাংলায় কিছু লেখার বা পড়ার জন্য পেয়ে যাই, তখন আপন লাগে সবকিছু।
যাহোক, যে কথা বলার জন্য আজকের এতো কথা সেইটা হলো, আমরা কি আসলেই ভাষাকে সেই সম্মানটা দিতে পারছি? এই দিনে যে মানুষগুলো জীবন দিয়েছে তারা কি ভেবেছিলো আজকের দিনের কথা?
আরং, সাদাকালো, রঙ, নগরদোলা সহ অনেকেই ২১ ফেব্রুয়ারী উপলক্ষে তাদের নতুন ডিজাইনের কাপড় বাজারজাত করেছে। দামটাও কিন্তু কম না। আমার একটাই প্রশ্ন, এইটা কি ব্যবসার দিন? সবকিছু নিয়েই কি ব্যবসা করতে হবে? অন্তত এই দিনটাকে বাদ দিলেও তো হয়। স্বাধীনতা দিবসের আগের রাতে কত মানুষ তার জীবন দিয়েছে, সেটার হিসাব নেই। সেইটা নিয়ে ব্যবসা।
এইসব না করে একবার ভাবেন, কত মানুষ বাংলাটা পড়তে পারেনা, কত মানুষ লিখতে পারেনা। কত মানুষ শিক্ষার আলো থেকে বিচ্ছিন্ন। নিজের দোকানের নামটা ইংরেজীতে না লিখে বাংলায় লিখুন। রাস্তার আশেপাশের লেখাগুলো বাংলায় লিখুন।
নিজের ভাষার সম্মান, কাপর বিক্রি করে হয়না। কিংবা কালো কাপড় পরে হয়না।
একটু দোয়া করেন তাদের জন্য, যারা জীবনটা দিয়ে দিয়েছে। বাংলা ভাষাকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিন। ভালো ভালো বিদেশী বইগুলোকে বাংলা ভাষায় রুপান্তর করে ভর্তুকি দিয়ে বিক্রি করুন। কিছুই না পারলে অন্তত শুদ্ধ বাংলায় কথা বলুন।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×