
বিশ্ব লন টেনিসের সাবেক ১ নম্বর রাফায়েল নাদালকে(গতকাল পর্যন্ত ২ নম্বর) হটিয়ে দিয়ে তার স্থানে উঠলেন ব্রিটেনের অ্যান্ডি মারে(২)।
গতকাল কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত রজার্স কাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোকে(৬) ৬-৭(৪), ৭-৬(৩), ৬-১ গেমে হারিয়ে রজার্স কাপের শিরোপা এবং র্যাংকিং-এ নিজের দ্বিতীয় স্থান নিশ্চিত করেন মারে।
তিনি কোয়ার্টার ফাইনালে রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কোকে(৮) এবং সেমিফাইনালে ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গাকে(৭) হারিয়ে ফাইনালে ওঠেন।
মারের ক্যারিয়ারের সর্বমোট শিরোপার সংখ্যা ১৩ টি। তন্মধ্যে কোন গ্র্যান্ডস্ল্যাম নেই। বর্তমানে তিনি ৯,২৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। তার চাইতে ১,৭৯০ পয়েন্ট নিয়ে(১১,০৪০ পয়েন্ট) প্রথম স্থানে আছেন (১৫টি গ্র্যান্ডস্ল্যাম সহ ক্যারিয়ারে ৬০টি শিরোপা) সুইজারল্যান্ডের রজার ফেদেরার। ৮,৬৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন (৬টি গ্র্যান্ডস্ল্যাম সহ ক্যারিয়ারে ৩৬টি শিরোপা) স্পেনের রাফায়েল নাদাল। চতূর্থ স্থানে আছেন (১টি গ্র্যান্ডস্ল্যাম সহ ক্যারিয়ারে ১৩টি শিরোপা) সার্বিয়ার নোভাক জোকোভিচ ৭,১৫০ পয়েন্ট নিয়ে। ইউএসএর অ্যান্ডি রডিক ৫,৮০০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছেন।
রজার্স কাপের কোয়ার্টার ফাইনালে রজার ফেদেরার ৬-৭, ৬-১, ৬-৭ গেমে জো-উইলফ্রায়েড সোঙ্গার কাছে, রাফায়েল নাদাল ৬-৭, ৬-১ গেমে হুয়ান মার্টিন দেল পোত্রোর কাছে, নোভাক জোকোভিচ ৪-৬, ৬-৭ গেমে অ্যান্ডি রডিকের কাছে এবং নিকোলাই ডেভিডেঙ্কো ২-৬, ৪-৬ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন। বিশ্ব টেনিসের ইতিহাসে এই দিনটি একটি বিশেষ দিন হিসেবে গণ্য হবে। কারণ, র্যাংকিং-এর নিয়ম চালু হবার পর এই প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে র্যাংকিং-এর ১ থেকে ৮ পর্যন্ত স্থান অধিকারী ৮ জনই এই কোয়ার্টার ফাইনালে খেলেছেন। আজ পর্যন্ত আগে কখনও এমনটি দেখা যায়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

