
গত ৩রা সেপ্টেম্বর, রাত ৩:১৬ তে একটি পোষ্ট দিয়েছিলাম। যার নাম ছিল, গ্রামীণফোনের ফাঁদে শেষমেষ আমিও পড়লাম!!!
সেই পোষ্টটিতে অনেকের অনেক মন্তব্য দেখলাম। মোটামুটি কিছু কিছু জিনিস বুঝতেও পারলাম।
পোষ্টটির সারমর্ম হল, আমার প্রি-পেইড পি২(আনলিমিটেড) প্যাকেজটি রিনিউ করার জন্য কোন নোটিফিকেশন এসএমএস ছাড়াই পি১ প্যাকেজে রূপান্তরিত করে দেয়া হয়েছিল। নোটিফিকেশন একটা এসেছিল বটে। তবে সেটা ছিল পি২ প্যাকেজটিকে যখন পি১ প্যাকেজে রূপান্তরিত করে দেয়া হয়, সেটার নোটিফিকেশন। যার প্রতিকার হিসেবে ২ জন কাষ্টোমার কেয়ার ম্যানেজারের কথানুসারে আমাকে ১০০০/= রিচার্জ করতে হয়েছিল(মাসিক বিলের জন্য) এবং তারা বলেছিল, ৭২ ঘন্টার মাঝে আমার পি২ প্যাকেজটি ফিরিয়ে দেবে(প্রি-পেইডে পি২ প্যাকেজটি এখন বন্ধ থাকা সত্বেও। কারণ, আমি তাদের একটি অনিচ্ছাকৃত ভুলের শিকার হয়েছিলাম। সেই সাথে আমি প্রি-পেইডে আগে থেকেই পি২ ব্যবহার করতাম জন্য)।
তাদের ৭২ ঘন্টা শুরু হয়েছিল ৩ তারিখের দুপুর ২:০৮ মিনিটে। কিন্তু ৭২ ঘন্টার মাঝে ৩৮ ঘন্টা(আজ রাত ৪:০০ সময়) যাওয়ার পরই তারা আমার পি২ প্যাকেজ পুনরায় অ্যাকটিভেট করে দিয়েছে।
জিপিকে এর জন্যে সাধুবাদ(!!) জানাই।
আগের পোষ্টটি দেখতে চাইলে.... গ্রামীণফোনের ফাঁদে শেষমেষ আমিও পড়লাম!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

