=====================
=====================
=====================
=====================
=====================
=====================
=====================
=====================
=====================
=====================
=====================
এখন ইউএস ওপেন চলছে। তাই ইউএস ওপেনের ওয়েবসাইটে আমার যাতায়াত মোটামুটি ভালোই। তো, ইউএস ওপেনের অফিশিয়াল ওয়েবসাইটের বামপাশে মাঝামাঝি স্থানে ফটোগ্যালারির সবচাইতে জনপ্রিয় ছয়টি ছবির লিংকসহ ফটোগ্যালারির লিংক দেয়া আছে। সেই ছয়টি ছবির মাঝে প্রথম ছবিটি(নিচে ছবিটি মার্কিং করে দিলাম) শুরু থেকেই দেখে আসছি। রজার ফেদেরারকে তো আর কম দেখলাম না!! ফেডএক্সের একজন ভক্ত হিসেবে ট্রিলিয়ন পরিমাণ ছবি আছে আমার কাছে। সেই ভাব থেকেই এই ছবিটি দেখতে যাইনি।
আজ একবার ভালো করে লক্ষ করে দেখলাম, ছবিটিতে ফেডের পরনে একটি সাদা শার্ট। যে রঙের শার্ট পরা অবস্থায় ওর কোন ছবিই আমার কাছে নেই। কৌতুহল বশতঃ ছবিটি ওপেন করতে দিলাম।
যা দেখলাম, শুরুতে বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। কারণ, আমি এতোদিন এই ছবিটিই ছোট অবস্থায় দেখেছি। যার জন্যে একে আমার কাছে ফেড বলেই মনে হয়েছে। কিন্তু ওপেন করার পর যা দেখলাম............
আপনারাও দেখুন।
তো ফেদেরারের ডাবল ব্যক্তিটি নিউ ইয়র্ক শহরের একজন বারটেন্ডার। যার চেহারা দেখলে শুরুতে যে কারও ফেদেরার বলে ভ্রম হতে পারে। তিনি নিজেও ফেদেরারের একজন ভক্ত। ইনি ইউএস ওপেন শুরু হবার আগের দিন আর্থার অ্যাশ কিডস ডে-তে এসেছিলেন, ফেদেরারের সাথে যদি একবার দেখা করতে পারেন!!! দেখা তো করতে পেরেছেনই... সেই সাথে মিডিয়ারও বড় খবর হয়ে গেলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




