
বাংলাদেশ সময় আজ সকাল ৮:৩০ মিনিটে শুরু হওয়া ইউএস ওপেনের পুরুষ এককের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সুইস টেনিস সম্রাট রজার ফেদেরার(১) ৬-০, ৬-৩, ৬-৭, ৭-৬ গেমে সুইডেনের রবিন সোদারলিং(১২)কে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন।
শুরু থেকেই ফেদেরার ম্যাচটির ওপর প্রভাব বিস্তার করেছিলেন। যার জন্যে প্রথম সেট ৬-০ গেমের ব্যবধানে এবং দ্বিতীয় সেট ৬-৩ গেমের ব্যবধানে জেতেন।
কিন্তু তৃতীয় সেট থেকেই সোদারলিং ঘুরে দাঁড়ান, এবং শেষ পর্যন্ত টাইব্রেকে(৮-৬) সেটটি জিতে নেন।
চতুর্থ সেটটিতেও সোদারলিং ছেড়ে কথা বলেননি। এই সেটটিও টাইব্রেকে গড়ায়। কিন্তু এবার টাইব্রেকে(৮-৬) জিতলেন ফেদেরার। এবং যথারীতি ম্যাচটিও।
আজকের ম্যাচটিতে শুরু থেকেই রজার ফেদেরারের অসাধারণ সার্ভিস এবং বুদ্ধির সংমিশ্রণ ছিল। ম্যাচটিতে ফেদেরার এইস করেছেন ২৮ টি। ডাবল ফল্ট ৩ টি এবং আনফোর্সড এরর করেছেন ২৬ টি। সেই সাথে উইনারের সংখ্যা ৬৪ টি।
রবিন সোদারলিং এই ম্যাচটিতে এইস করতে পেরেছেন ১১ টি। ডাবল ফল্ট করেছেন ৫ টি এবং আনফোর্সড এরর করেছেন ৪৫ টি। উইনারের সংখ্যা ৩৬ টি।
সেমিফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ সার্বিয়ার নোভাক জোকোভিচ(৪)।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



