somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লন টেনিস - ইউএস ওপেন - ফাইনাল(মহিলা একক), আবারও ইউএস ওপেন জিতলেন কিম ক্লাইষ্টার্স।

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ সকাল ৮:০০ থেকে শুরু হয়েছিল ইউএস ওপেনের মহিলা এককের ফাইনাল ম্যাচ। এই ম্যাচটিতে প্রথমবারের মত কোন গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে ওঠা ডেনিশ টিনএজার ক্যারোলিন ওঝনিয়াস্কিকে(৯) ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে আবারও ইউএস ওপেনের শিরোপা জিতলেন টেনিস "মম" বেলজিয়ান কিম ক্লাইষ্টার্স। বলা চলে, ক্লাইষ্টার্স যেখান থেকে শেষ করেছিলেন(ইউএস ওপেন-২০০৫ জেতার পর অবসর নিয়েছিলেন।), এবারের ইউএস ওপেনটা জিতে সেখান থেকেই আবারও তিনি শুরু করলেন।

আবারও কিম ক্লাইষ্টার্সে সেই পুরানো রূপ দেখা গেলো এবং আশা করা যায়, তিনি এটা ধরে রাখবেন। টেনিসে উইলিয়ামসদের রাজত্ব দেখতে দেখতে যারা ক্লান্ত, তারা হয়ত কিমের জয় দেখে খুশিই হবেন। কারণ, উইলিয়ামস বোনদের একছত্র আধিপত্যের পতন ঘটতে চলেছে বলা যায়। তার ওপর তিনি এই ইউএস ওপেনটি জেতার পথে হারিয়েছেন দুই উইলিয়ামস বোনকেই। ভেনাসকে হারিয়েছিলেন ৪র্থ রাউন্ডে এবং সেরেনাকে তো সেমিফাইনালে হারিয়ে তবেই তিনি ফাইনালে উঠলেন!!


ফাইনালটি জয় করার পথে কিম এইস করেছেন ৩টি, ডাবল ফল্ট ২টি। উইনারের সংখ্যা ৩৬টি এবং আনফোর্সড এরর করেছেন ৩৪টি।
অন্যদিকে ওঝনিয়াস্কি কোন এইস করতে পারেননি। ডাবল ফল্ট ৩টি। উইনারের সংখ্যা ১০টি এবং আনফোর্সড এরর করেছেন ২১টি।

কিম ক্লাইষ্টার্সের প্রতি শুভেচ্ছা থাকল।



কাল বাংলাদেশ সময় রাত তিনটায় পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন টানা ৫ বার ইউএস ওপেন জয় করা সুইস টেনিস সম্রাট রজার ফেদেরার(১) এবং রাফায়েল নাদালকে হারিয়ে ফাইনালে ওঠা আর্জেন্টাইন হুয়ান মার্টিন দেল পোত্রো।



=============================================
আপনি কি একজন টেনিস প্রেমিক-প্রেমিকা? যোগদান করতে পারেন "লন টেনিস" নামক এই গ্রুপটিতে..... Click This Link

যদি আপনার প্রিয় খেলোয়াড় হন রজার ফেদেরার, তবে আপনি "ফ্যান অব রজার ফেদেরার" নামক গ্রুপটিতে আমন্ত্রিত.... Click This Link
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×