somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ থেকে আমি নই(হয়তো) এই ব্লগের একজন ব্লগার।

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা যারা মনে করবেন, আমি হিটের আশায় এই পোষ্ট দিয়েছি, তারা এই পোষ্ট এবং আমার ব্লগ থেকে আকাশ পরিমাণ দূরে থাকুন।








কিছু কষ্ট, কিছু ব্যাথা থেকেই আমি আজ এই সামহোয়্যারইন...ব্লগ ছাড়ার সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্তটি একপ্রকার "আচমকা" সিদ্ধান্ত। যেটি ২০ মিনিট আগে নিয়েছি।

কিছু কিছু জিনিস আমার গত কয়েকদিন যাবতই খারাপ লাগছিল। যেগুলো আমাকে সামু ব্লগ ছাড়ার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। ব্লগ থেকে কোনদিন চলে যাবো, সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি নির্দ্বিধায় বলতে পারি, আমি এই ব্লগে ছিলাম সত্যিকার অর্থেই আমার নিকের মত একজন "নির্ভয়" ব্লগার। যেকোন পোষ্টে আমি কমেন্ট করেছি নির্দ্বিধায়। যে ছিল দোষী, তাকে দোষী বলতে আমার বিন্দুমাত্র বাঁধেনি। এমনকি সামুর কতৃপক্ষের ব্যাপারেও অনেক কমেন্ট করেছি। কমেন্ট করার পর কখনোই দেখতে যাইনি, আমাকে কি ওয়াচে রাখা হয়েছে। নাকি নিরাপদ থেকে জেনারেল বানিয়ে দেয়া হয়েছে।

কিছুসংখ্যক ব্লগার আছেন, যাঁরা ব্লগে একজন "সিনিয়র" ব্লগার হিসেবে থাকতে পছন্দ করেন। যাঁরা সবসময় সাবধানে থেকে নিজের সিনিয়রিটি বজায় রাখতে চান। আমি সবার মাঝে না হই, বর্তমানের জুনিয়রদের মাঝে তো একপ্রকার সিনিয়রই! ;) আর মানুষ সিনিয়র হয় ধীরে-সুস্থে। ৩ বছরের ওপর সময় ধরে ব্লগিং করছেন, এমন অনেকেই আছেন। তাঁরা সিনিয়র হয়েছেন এত সময় ধরে ব্লগে থাকার পর।


কিন্তু আমি প্রায় ২ মাস ৩ সপ্তাহ থাকার পর আজ এই ব্লগ থেকে মোটামুটিভাবে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। মোটামুটিভাবে এই জন্যেই, হয়তো কোন কোন পোষ্ট দেখলে কমেন্ট করার লোভ সামলাতে পারব না। তখন শুধুমাত্র কমেন্ট করার জন্যই আমি লগইন করব। তারপর হয়তো একদিন সবসময়ের জন্য এই ব্লগকে ছেড়ে চলে যাব। একবারে ছাড়তে পারব না তো, ধীরে ধীরেই ছাড়তে হবে। সামহোয়্যারইন...ব্লগের সাথে আমার সম্পর্কটা কেমন কেমন করে যেন অনেকটা গভীর হয়ে গিয়েছে, বুঝতেই পারিনি। সে জন্যেই হয়ত আমি অফলাইনে থেকে বিভিন্ন পোষ্ট পড়ব। এখনই একেবারে ছাড়তে পারছি না।

ব্লগের অনেক-অনেক-অনেককেই খুব মিস করব।

আমার ৯০% পোষ্টই টেনিস নিয়ে। ওই পোষ্টগুলিতে অনেকেই নিয়মিত কমেন্ট করেছেন। কাজেই কিছু টেনিস প্রেমিক-প্রেমিকাকে অনেক মিস করব।

সিউল রায়হান, ফারহান দাউদ, ভেবে ভেবে বলি, আহমেদ রাকিব, নাফিস ইফতেখার, গোয়েবলস, লেখাজোকা শামীম, হাসান মাহবুব সহ আরও অনেক ব্লগার আছেন, যাঁদেরকে আমি সবচাইতে বেশি মিস করব।
আর নিলআকাশেরদুঃখ হলেন আমার প্রতিবেশী ব্লগার। তাঁর সাথে আশা করি আমি সবসময় যোগাযোগ রাখতে পারব। উনি আগামীকাল উনার মাকে নিয়ে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার জন্য ইন্ডিয়া যাচ্ছেন। কিডনি ডোনার "নিলআকাশেরদুঃখ" নিজে। আসুন, আমরা সবাই উনাদের উভয়ের জন্য প্রার্থনা করি, যেন উনারা পুরোপুরিভাবে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন।


আমার যেকোন ভুলের জন্য আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। সকলপ্রকার ভুলের জন্য। হয়তোবা অনিচ্ছাকৃতভাবে অনেক ভুল করে ফেলেছি।


সামুতে হয়তো আমি সেদিনই আবার ফিরে আসব, যেদিন দেখব সবকিছু শান্তিপূর্ণভাবে চলছে। চলছে সবকিছু নিয়ম মেনে। থাকবে না কোন পক্ষপাতিত্ব। থাকবে না হিট নিয়ে গণহারে কাউকে প্রতারক বানানো। হয়তোবা সেদিনই আমি আবার ফিরে আসব এখনকার মত করে। তখন থেকেই হয়ত আমি আবার আমার মনের মত করে টেনিস নিয়ে বিভিন্ন পোষ্ট লিখব।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। :)
ভাগ্যে থাকলে আবার দেখা হবে। কিংবা "দেখা হবে বিজয়ে"।


বিঃদ্রঃ এই ব্লগের তিনটি গ্রুপ ১: লন টেনিস, ২: ফ্যান অব রজার ফেদেরার, ৩: বৃহত্তর ময়মনসিংহ গ্রুপের এডমিন ছিলাম আমি। এই গ্রুপ তিনটির দায়িত্ব আমি আমার একজন অতি নিকটের ব্লগারের নিকট সমর্পণ করে যাচ্ছি। আমি চাই, গ্রুপ তিনটি সবসময় আপনাদের সহায়তায় সক্রিয় থাকুক।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৮
৪৪টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×