somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঁশের বদলে বাঁশ দিয়া অধিকার আদায় করতে হইব এখন।ওরা ঠকাইয়া আমাগো লাল কইরা দিসে, এবার আপনার পালা। মিসকল মারেন... B-)

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হাতে হাত ধরে মানববন্ধন করে আর মুখে কালো কাপড় বেধে এখন আর কোন দাবি আদায় করা যায় না। তাতে শুধু একটা ফরমাল ইভেন্টই করা হয়। আর প্রতিবাদী মানুষের সাড়াও কম পাওয়া যায় তাতে। এই ইভেন্টে আপনাকে কোথাও আসতে হবে না, কোথাও দাড়াতে হবে না, কোন কষ্ট নেই। সারাদিন যে মোবাইলটা টিপেন সেটাই এবার আপনার প্রতিবাদের ভাষা।

## কি করতে হবে এবং কখন করতে হবে?
ঃ আগামী ২৭ তারিখ রোজ রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তিন ঘন্টা সকল অপারেটর(গ্রামীণ, এয়ারটেল,রবি, বাংলালিঙ্ক) এর গ্রাহকরা পরিচিতজনদের মিসড কল দিবেন ২০ টা......৩০ টা...৫০টা...... যতগুলা পারেন আর কি।

## এমন করার কারণ কি??
ঃ সোজা বাংলায়, সরকারের কাছ থেকে কম দামে ইন্টারনেট সুবিধা নিয়ে আমাদের ঠকিয়ে লাল করছে মোবাইল অপারেটররা। ।২০০৮ সালের পর থেকে এ পর্যন্ত দুই দফায় দাম কমিয়েছে সরকার। ২৭,০০০ টাকা থেকে ৮,০০০ টাকায় নেমেছে প্রতি মেগাবিট ব্যান্ডউইথের দাম!! এ বছর সে দাম ৫,০০০ টাকায় নামার কথা! সরকার ঠিকই দাম কমালেও মোবাইল অপারেটররা এক পয়সাও কমায়নি ইন্টারনেট প্যাকেজের দাম । বাশের বদলে বাশ না দিলে তারা কখনও দাম কমাবে না। এ জন্যই এ উদ্যোগ।

## কি লাভ হতে পারে?? দাম কি কমে যাবে?
ঃ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই ৩ ঘন্টায় যদি ১০০০০ মানুষ প্রত্যেকে ৩০ টা করে মিসড কল দেন তাহলে এই তিন ঘন্টায় বিশাল এক ক্ষতির মুখ দেখবে অপারেটররা। কারণ, আমরা তাদের নেটওয়ার্ক বিজি রাখছি, তাদের খরচ হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে না। অর্থাৎ তারা কোন টাকা পাচ্ছে না আমাদের কাছ থেকে কিন্তু তাদের ঠিকই টাকা দিতে হবে বড় অঙ্কের। কাজ হবে কি না, সেটা পরের ব্যাপার কিন্তু একটা ঝাকি তারা খাবেই। আর একবারে কাজ না হলে এবং প্রথম উদ্যোগ সফল হলে দরকার হলে প্রতি সপ্তাহেই এমন কর্মসূচী নেয়া হবে দাম না কমানো পর্যন্ত।

## ভাল একটা বুদ্ধি দেই, নিজের বন্ধু কিংবা পরিবারের কারও সাথে পার্টনারশিপ করুন। দুটি ফোন সেট সাইলেন্ট মোডে দিয়ে রিডায়াল অপশন চালু করে একটা থেকে আরেকটায় কল দিয়ে ঘুম দেন একটা। প্রতি কলে ৩০ সেকেন্ড ব্যবহার করছেন অথচ কোনো টাকাই পাচ্ছে না অপারেটররা। তাদের একটু তো টনক নড়বেই নাকি??

## আর একটা কথা পরিচিত ছাড়া অচেনা নাম্বারে মিসড কল দিয়েন না কেউ। এতে আন্দোলনের ethics ঠিক থাকেনা। কাউকে বিরক্ত করা আমাদের উদ্দেশ্য নয় তাই না?

উল্লিখিত ইভেন্টটিতে যোগ দিন এবং আরও বিস্তারিত জানুনঃ
এইখানে ক্লিক করুন
*** ইভেন্ট এবং কথাগুলো শেয়ার করুন। নিজের অধিকার নিজেকেই আদায় করে নিতে হবে।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×