কষ্ট
বালিকার কষ্টগুলো কখনও মুখে বলেনি আমাকে
গভীর রাতে আমার ঘরে এসে যখন গল্প করতে চাইত,
কষ্টগুলো তখনই বোধহয় খুব ছটফট করাত বালিকাকে।
ঈদের জামাটিতে নিজের মত করে ফুল আকত যখন,
মাঝে মাঝে চায়ে চিনি না দিয়েই যখন খেত
আবার বাড়ির কোণের ঝলমলে বেলী ফুলের গাছটির দিকে
যখন শূণ্য চোখে তাকাতো, কষ্টগুলো হয়ত
তখনই আছড়ে-পিছড়ে মারত বালিকাকে।
বালিকা কখনও বলেনি মুখে, কখনও হাসেনি সুখে,
আবার যখন কালবৈশাখী ঝড়ে পড়ে যাওয়া মুকুলের ভীড়ে
বালিকা নিজেকে খুজত, কিংবা শীতের শেষে মরে যাওয়া
গাদার বীজগুলো হাতে নিয়েও বালিকা যখন আগামী বছরে
নতুন ফুলের স্বপ্ন দেখত না, কষ্ট পিষত তাকে তখনই।
টম ক্রুজ-শাহরুখ খানদের দেখেও যখন বালিকা বলত না
‘আই এম ক্রেজি এবাউট হিম’ কিংবা দামি কোন নেকলেস
সস্তায় বাজারে ছাড়লেও যখন সে বলত না ‘এটা আমার চাই,
যেভাবেই হোক চাই’,
বুঝতাম কষ্ট পুষছে বালিকা-খুব কষ্ট। কাউকে বলেনি এখনও
আমাকেও না, কাউকে না। হয়ত বলবেও না কোনদিন……
জীবনের প্রথম কবিতা গোছের কিছু লেখার চেষ্টা করলাম। বড় আপাকে উৎসর্গ করে ....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২০টি মন্তব্য ২০টি উত্তর
আলোচিত ব্লগ
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।