বিদায়, বালিকা!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আর আসব না বালিকা
চিলেকোঠার ছোট্ট ঘরটির কোণায় বাসা বাধা
চড়ুই পাখিগুলোর কিচিরমিচিরের সাথেই মিশে থাকব।
সত্যি বলছি, আর আসব না।
তালগাছের বাবুইয়ের বাসাগুলোতেই এতটুকু
ঠাঁই নিয়ে ঝুলে থাকব, তবু
আর আসব না সত্যিই।
মনে আছে, ওই সেদিন কথা বলিয়ে দিয়েছিলাম
পাড়ার মোড়ের চায়ের দোকানি নুরুর সাথে?
এখন থেকে নুরুর ঘামে ভেজা হাতে বানানো
প্রতিটি চায়ের কাপের ধোঁয়ার সাথে মিশে থাকব।
এদিকে আবার বটগাছটিকেও কথা দিয়ে রেখেছি,
ওর শত বছরের একাকীত্বে ভোগা শিকড়গুলোকে
সঙ্গ দিব আজ থেকে,
বলো তুমি, আর ফিরে আসার সময় কোথায়!
রাজপথে পাশা ভাইয়ের প্রতিটি ঝাঁঝালো স্লোগানের
সাথে মিশে থাকব এখন থেকে প্রতিটি সময়ে,
আর আমায় চাইলেও পাবে নাকো, বালিকা।
বন্ধুবৃত্তের সবচেয়ে দুঃখী বন্ধুটির কবিতার খাতায়
মুক্তাক্ষরে লেখা প্রতিটি পাতা হয়ে থাকব আমি।
কষ্টবিলাসী বোনটির নির্ঘুম রাত শেষে সবকটি
ভোরের সাক্ষী হয়ে থাকব,
আর আসব না গো, আর না।
প্রচন্ড রাগী কিন্তু আবেগী বাবার মাস শেষে
বেতনের টাকার একেকটি নোট হয়ে থাকব
কিংবা সহজ-সরল-মমতাময়ী মায়ের কমদামী
শাড়ির আঁচলের গন্ধে মিশে যাব এবার।
আর কেমন করে আসব বলো?কত কাজ এখন,
আর আসা হবে না, তুমি চাইলেও না।
আর আসব না, বালিকা
হলদে চাঁদের সাথেই থাকব
আর আসব না,
বিদায় বালিকা।
সমর্পণ ১
০৪.০৪.১৩
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।