somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এভাবেই মানিয়ে চলা তাদের রোগে পরিণত হল.......

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট্ট গ্রামের কথা কল্পনা করি
খুব খরা ছিল গ্রামটায়, ফলত না কিছু
না খেয়ে মরত মা, না খেয়ে মরত বাবা
কঙ্কালসার হয়ে যেত চার বছরের শিশু,
স্তন শুকিয়ে যেত সদ্য প্রসূত মার।

হঠাৎ একদিন কিছু সাহসী তরুণ-তরুণী
আর কিছু প্রৌঢ় ঘর থেকে বেরিয়ে এল
দূরের ওই নদীটিকে কেটে গ্রামের দিকে
নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের
অনেকেই কাজ শুরুর আগেই স্রোতে
ভেসে গেল, না খেয়েও মরল কিছু।
কিন্তু পিছু হটল না কেউ, ঘাম ঝরিয়ে
যেতে লাগল তারা,সুন্দর একটা খাল গ্রামের
মধ্য দিয়ে প্রবাহিত করার ইচ্ছা ছিল তাদের।
কিন্তু পরিকল্পনামত কাজের অভাবে তারা যেটা
পেল, বিস্তীর্ণ এক জলভূমি, একটা বিশাল বিল।

যেটাই হোক, জলধারা পেয়ে তারা বেজায় খুশি।
আচানক এর মধ্যেই দু’দল বাটপার-স্বার্থানেষী
লোকের উদ্ভব হয়, একদল নৌকা বানালো,
বিলে মাছ ধরতে লাগল,আরেকদল বিলেত থেকে
বীজ এনে ফসল ফলাতে শুরু করল বিলের ধারে।
গ্রামের মানুষজন ক্ষেতে মজুরি খেটে, মাঝিগিরি করে
তাদের পেট চালাতে লাগল, কিন্তু নৌকায় মাছ ধরা
কিংবা ফসল ফলানোতে তারা পাত্তা পেত না, শুধু
ঐ দুইদলের লোকেরাই একচ্ছত্র আধিপত্য নিয়েছিল সেগুলোর।

তাই সাধারণদের মাছ আর খাদ্যশস্য সর্বদা কিনে
খেতে হত, অথচ তবুও তারা চুপ ছিল কেননা
তারা বেচে ছিল সেটাই তাদের কাছে বড় মনে হত।
শীত-গ্রীষ্মকালে বিল শুকিয়ে যেত বলে তাদের
মাছ বেশি দামে কিনতে হত আর বর্ষাকালে
ফসল ফলানোর জমি থাকত না বলে সংকট হত
খাদ্যশস্যের, দাম বাড়াত ব্যবসায়ীরা, মুনাফা বাড়ত।
তারপরেও কষ্ট করে চলছিল ওরা, মানিয়ে চলল
কিন্তু আরও অধিক মুনাফার লোভ ভর করল
মাছ আর খাদ্যশস্য ব্যবসায়ীদের উপর।

কূটবুদ্ধি করল দু’দল মিলে, বছরের অর্ধেক সময়
মাছ ব্যবসা হবে আর বাকি অর্ধেকে খাদ্যশস্য,
এমনই এক চুক্তি করল তারা। এভাবে পালাক্রমে
ব্যবসা করে তারা ঘর ভর্তি মুনাফা লুটতে থাকল,
গ্রামবাসীদের কাছে তারা বল সংকট চলছে, তারা
বলল সব প্রাকৃতিক আবহাওয়ার জন্য ঘটছে, আর
এদিকে মুনাফা নিজেদের মাঝে ভাগ করে নিত তারা।
কিন্তু তবুও সাধারণেরা কিছু বলল না, তারা বর্ষায়
মাছ কিনে শুটকি করে রাখত পরের ছ’মাসের জন্য
আর ধান-গমের ছাতু করে রাখত ভবিষ্যতের জন্য।
এরপর তারা ভাত-মাছ একসাথে খেতে পারল না
তবুও তারা কিছু বলল না, মেনে নিল
তারা মানিয়ে চলল, তারা বরাবর তাই করে আসল
মানিয়ে চলা তাদের রোগে পরিণত হল।

অথর্ব জাতি
০৯/০৪/১৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×