somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রজেক্টঃ নতুন জামা ..... জ্ঞান হওয়ার পর থেকে ঈদে নতুন জামা বলে কিছু পায়নি শাপলা-শিউলি.. :|

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শাপলা আর শিউলি। দুইটা বাচ্চা, দুইটা ফুল। সত্যি ফুল কি? নাহ্, আমরা ওদের টোকাই বলে ডাকি। ময়লা জামা-কাপড়ে কিংবা উদামদেহে বোতল কুড়ায় যারা, ওরা। কেউ কেউ আবার মেজাজ খিচড়ে দেয়া কাজকর্ম করে, টাকা চেয়ে জামাকাপড় ধরে টানাটানি করে। আমরা বিরক্ত হই। ওরাই টোকাই। ভদ্রভাষায় পথশিশু।

শাপলা আর শিউলি দু’জনই টোকাই। দুইবোন।রংপুর শহরের সুপার মার্কেটে যখন সবাই কেনাকাটায় ব্যস্ত তখন শিউলির দেখা পেলামকুড়িয়ে পাওয়া একটা ছেড়া স্যান্ডেল আর কিছু পানীয়ের বোতল হাতে।

ইফতারীর পর দেখা তো, খুব ব্যস্ত ছিল ওরা। এসময় নাকি অনেক বোতল পাওয়া যায়।। প্রথমে তো আসতে ভয়ই পেল। যাহোক, কোনরকমে কথা বলতে রাজি করানো গেল। বয়স জিজ্ঞেস করলাম, বলতে পারল না। আন্দাজ করতে পারলাম না। পাশের একজন বলল, ৮-৯ বছর হবে। শাপলা-শিউলি স্টেশনের বস্তিতে থাকে। নির্লজ্জ-বেহায়া-অমানুষ টাইপের একজন বাবা ছিল ওদের। অসুস্থ স্ত্রী আর শাপলা-শিউলিকে রেখে পালিয়ে গেছে। হায়! এমনও মানুষ হয়!!

মূলত আমরা গিয়েছিলাম সার্ভে করতে ঐ এলাকায় কতজন পথশিশু আছে। ওদের ঈদের নতুন জামা দেয়ার একটা প্রজেক্ট নিয়েছি আমরা রংপুরের কিছু সংগঠন। সংগঠন বলতে হাতে-কলমে ভারিক্কি টাইপ কোন সংগঠন না। বন্ধু-বান্ধব ছোট ভাই-বেরাদারদের বেশ কিছু গ্রুপ আছে, তারাই একসাথে কাজ করছে রংপুরের সকল পথশিশুদের ঈদের নতুন জামা উপহার দিবে বলে।

শাপলাকে জিজ্ঞাসা করা হলো, “গতবার ঈদের জামা পাইছিলা?” প্রশ্ন করেই বুঝলাম ওদের উপর বেশ খানিকটা অত্যাচার হয়ে গেল। শিউলির কথায় যা বোঝা গেল, জ্ঞান হওয়ার পর থেকে ওরা ঈদের নতুন জামা কখনও পায়নি। সুপার মার্কেট তো, ও যখন এই কথা বলছিল ঠিক তার পাশ দিয়ে একই বয়সের একটা মেয়ে হাতে তিন-চারটা শপিং ব্যাগ নিয়ে মার্কেট থেকে বের হচ্ছিল। শিউলির চোখের ভাষায় বোঝা গেল “ওদের অনেক আছে তবুও দেয় না”।

যাই হোক, স্পৃহা, টোকাই, VBD, NCTF এসব গ্রুপের প্রচেষ্টায় এসব বন্ধুরা এবার ঈদের নতুন জামা পাবে। দান-খয়রাত কিংবা ঐটাইপ কিছু নয়। শুধু উপহার হিসেবেই দেখা হচ্ছে বিষয়টাকে। বিপদগ্রস্থ কিছু ছোটবন্ধুদের পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে না হয় একটা ঈদ পার করাই যায়।
আপনারা যারা একটু দায়িত্ব নিয়ে আমাদের সাথে এই শিশুগুলোর মুখে হাসি ফোটানোর যুদ্ধে নামতে চান তারা আর দেরি করবেন না। এই ২৫ রোজাতেই আমরা দেড়শ পথশিশুদের হাতে নতুন জামা তুলে দিচ্ছি। আর শুধু জনবল আর মনোবল ছাড়া আমাদের ভান্ডারে টাকা-পয়সার মজুদ বেশি নেই। তবুও পণ যখন করেছি তখন ওরা নতুন জামা পাবেই।

যারা আর্থিকভাবে অংশগ্রহণ করতে চান,
যোগাযোগ করুনঃ
মুঠোফোন-
মেসবা - ০১৭৫১১১৩৬৮৩
সায়ন - ০১৭৩৮১৪৫৪৫৬
জীবন - ০১৭১০৪৮৯৮০৪
অর্থ পাঠাতে বিকাশ করতে পারেন – ০১৮৩৬৩০৭৪৯৬
অথবা,
DBBL একাউন্ট:
ACCOUNT NAME: MD. MASBAH UL HAQUE
ACCOUNT NO: 162.101.185801

ফেবু ইভেন্ট লিঙ্কঃ প্রজেক্টঃ নতুন জামা (রংপুরের পথশিশুদের ঈদের নতুন জামা উপহার)
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:২০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা: আমরা সবাই ইনসাফের লোক—যতক্ষণ না নিজের স্বার্থ ছাড়ার প্রশ্ন আসে!

লিখেছেন জুয়েল তাজিম, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৪

একজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

×