জালিম জমিদার বাড়ির অন্দরমহলের মত ঘোর অন্ধকার রাতে,
টাঙ্গুয়ার হাওরে যে ডানাবিহীন ডিঙি নৌকাটি ভাসছিল-
ঐযে যেটার উপর কিছু আধমরা কাশ মৃত্যুভয়ে হাসছিল
সেই ডিঙির চামচ দিয়ে একচামচ চাঁদের আলো তুলে দিয়েছিলে-
নোনতা স্বাদের, আমার তৃষ্ণার্ত সাহারার মত শুষ্ক পাতে।
অ-ধোয়া হাতে চেটেপুটে খেয়েছি, বিলাসীতা ঠেকেছিল জগত-
ডুবে থাকা পায়ে মৃদু ঠোকর মেরে খলসে মাছগুলোর নৈশভোজের নিমন্ত্রণ,
ঘুমিয়ে পড়া সারসগুলোর আত্মদাহের প্রতিজ্ঞায় সগর্বে আত্মসমর্পণ
খেয়াল করিনি কিছুই, শাপলাপাতা দিয়ে বাতাস করছিলে যে-
ভেবেছি এবার মুছবেই সে ক্ষত, ফু দিয়ে পালক উড়ানোর মত।
ঘুমভাঙা চোখে আবার অপেক্ষা শুরু, সেই রাতের জন্য-
আবার কবে পূর্ণিমা! সেই স্বপ্নটা বেঁচে আছে কি?
এত যত্নে রেখেছি! স্বপ্নটা বেঁচে থাকবে, তাই না?
এই ব্যস্তবাসে তুমি আবার আসবে, এবার হাতে তুলে খাবো
সেই অপেক্ষায়, তুমি সদাই করো, সাজাও স্বপ্নের পণ্য।
৩০/০৭/১৩
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।