somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতাঃ ব্যবচ্ছেদ! মাঝরাত!

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবিন্যস্ত ব্যথার সুর
সব ধমনী ঘুরে হতাশ যুবকের বুকে
নীল রঙের ধোঁয়া হয়ে ঠাঁই পেল।
সমান্তরাল রেললাইনে সবুজ পতাকার অপেক্ষায়
ষোড়শীর অপ্রাপ্ত ভালবাসা পূর্ণতার আশায় ডুকরে কাঁদে
পুরোটা রাত জুড়ে, হয়ত খানিক থামে, তারপর আবার-
বিচ্ছিন্ন গণিত হয়ে জীবন লাল কালির দাগে
আর এগোতে পারল না এবারের মত।

ভালবাসা, সে তো না পড়া খবরগুলোর মতই-
কখনও কখনও গুরুত্ব নিয়ে পড়া হলেও শেষমেশ অই আধার
কাগজওয়ালা থেকে হকারের ঝালমুড়ির ঠোঙা, আর যাওয়ার জায়গা কই?
এলোমেলো বিজ্ঞাপণের কথাগুলো দিয়ে কবিতা লিখতে খুব ইচ্ছে হয় কারও
হয়ত আমারই, কিংবা ঘুমের ভান করে থাকা আমার পাশের বন্ধুটির-
সস্তা হলেও চলবে, সাদাকালো, এক কলাম আর তিন ইঞ্চির একটা বিজ্ঞাপন
কিন্তু এমন একটা শীর্ণ কবিতাও আর রেললাইন ধরে হাঁটে না।

ব্যথাগুলো, উড়তে যেয়ে থমকে থাকা ধোঁয়াগুলো,
কিংবা বালিশের যেটুকু জায়গা চোখের জলে ভিজল, তার সব, সবই-
দূর কোন স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে পড়ে আছে কত শতরাত থেকে।
কেউ নেই এমন বাঁচাবার, কিংবা যদি একটা সংকেত পাঠাতো জংশনে!

আজকের শেষরাতে হয়তবা শেষ হর্ণটিও বাজানো হয়ে যাবে
অনেকগুলো ঝরা পাতা কেঁপে উঠবে লাল চোখের বিরক্তি নিয়ে
ঘাসের সাথে মিশে যাওয়া ধূলোরা অনেকদিন পর আনন্দে উড়বে কিছুক্ষণ
কিন্তু অই কিছুক্ষণ। তারপর সব চুপ-
কোন বিরক্তি নেই, কোন আনন্দ নেই, কোন ব্যথা-কান্না
নীল রঙের ধোঁয়া, কিছুই নেই, থাকবে না আর কোনদিন।

অল্প অল্প করে থেমে যাওয়াই হয়ত ভুল হয়েছে এতকাল ধরে
গণিত, লালকালি, ওসব কিছুর দরকার ছিল না এমন বিকট হৃদস্পন্দন বুঝতে
অথবা আঙুলের ফাঁকে আঙুলগুলো চালিয়ে সে কয়েকফোঁটা চোখের পানি
আরেক হাত দিয়ে খুব সহজেই মুছে দেয়া যেত।
অতকিছুর দরকার ছিল না রেললাইন ধরে হাঁটতে
আর বেশিকিছুর দরকারও নেই ধোঁয়া হয়ে উড়ে যেতে
কারও কারও পাখি হয়ে ওড়ার জন্য আকাশ থাকে না যে!


২৬/০১/১৪
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা দিবসে, বাবা কে

লিখেছেন কিরকুট, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:২৯

বাবা,

আমি যখন তোমাকে এই চিঠিটা লিখছি,তখন থেকে ঠিক ছয় হাজার ছয়’শ বাইশ দিন আগে তুমি আমাকে একা করে চলে গেছো। সংখ্যাগুলি লিখতে যত সহজ, তার ভেতরে জমে থাকা শূন্যতাটা... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

একটি কিশোরীর অসমাপ্ত গল্প, নাকি আমাদের সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি?

লিখেছেন জুয়েল তাজিম, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৮

দৃশ্যটা যেন কোনো সাউথ ইন্ডিয়ান ক্রাইম থ্রিলারের শুরু। চারদিকে গুড়িগুড়ি বৃষ্টি। নির্জন জঙ্গলের ভেতর একটি গাছের সঙ্গে ঝুলছে এক কিশোরীর অর্ধগলিত লাশ। কোমর থেকে বিচ্ছিন্ন নিচের অংশ মাটিতে পড়ে আছে,... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

×