একটা পাতা পতনের ছবিতে বিষণ্ণতা নেমে আসে।
যারা যারা পুবে গেছিল ,ফিরে এসেছে নিজের
মাটিতে নতুন ধানের ঘ্রাণের আস্বাদে।নবান্নের
ঘন হলুদ দিন পড়ন্ত বিকেলেও অম্লান।
মনে আছে,হেমন্তের দিনে আমরা পীচ রাস্তার
ধারে বসে থাকতাম আর আমাদের গা ছুঁয়ে
মানুষের ব্যস্ততাগুলো ছুটে চলে যেত দিগন্তের
দিকে।তারা কোথায় যায়,তুমি বলেছিলে।উত্তরের
অপেক্ষা না করে আরো একটা বাস এসে থামলো
আমাদের দোরগোড়ায়।
শীতকাল নামলো......সাপও ফের জড়িয়ে নিল
পরিতক্ত্ খোলোস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


