কখনো শব্দদের শরীরে শিশির জমে ওঠে।
অন্ধকারে নীরবতাগুলো হাতড়াতে হাতড়াতে
যখন সমসাময়িক ঘটনারা আঙুলের ডগায়
এসে বাসা বাঁধে;ভিড়ের একটা স্রোত আমার
গায়ের ওপর দিয়ে গড়িয়ে যায় সবর্নাশের
দিকে।অনেক মাইকের আওয়াজের নীচে চাপা
পড়ে যেতে যেতে হাত তুলে ধরি......
ঐ হাতে রক্ত লেগে ছিল...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


