হাতের কাছে নামিয়ে রাখলাম লাজুক রুমাল।
এক কোণায় গোলাপী সূতোতে তোমার নাম।
পাহাড়ের ওপরথেকে যেমন গোটা শহরটাকে
দেখা যায় তার সমস্ত উপশিরাসহ;সেদিন
তোমাকে দেখেছিলাম দোতলার জানলায়।
তোমার চোখের ভিতর কোনো দৃষ্টি ছিল না।
আকাশে ছড়িয়ে ছিল অসীম ব্ল্যাকহোল।
একটা মাধবীলতা শুধু ঝুঁকেছিল তোমার
বামঠোঁটে।পুরোনো কিছু লিপ্স্টিকের রঙে
ওখানে প্রাচীন সভ্যতা গড়ে ওঠে।তারপর
অনেকদিন.........
আমার আলমারীর গভীরে একটা রুমাল
খুঁজে পেলে রোমন্থন হয়।কোণায় তোমার
নাম....এই সূত্র ধরেই খননকার্য হবে।মাটির
অনেক নীচের সভ্যতা,কিছু চেনা লিপি,তিল
ফুল....দোতলার জানালায় মাকড়সার জাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


