আজ আমি অনেক বেশি দূরে
সবার জীবন থেকে অনেকটুকুই সরে
আজ আমি আর কারো পায়ের ছাপে
পদচিহ্ন আঁকবোনা
কারো হাতের শূণ্যস্হান পূরণে
আমার আমার আঙুল দিয়ে ভরিয়ে দিব না!!
কারো গাল ছুঁয়ে বলবনা
"এইতো দেখো,আমি আছি"
কারণ?
কারণ আমিতো সত্যিই নাই!!!
কারো গায়ের গন্ধ আর হাতের স্পর্শ
চুলের দোলা কিংবা হঠাৎ ফিক করে দেয়া হাসি
কিছুই কী আর আছে?
আয়নাতে প্রতিবিম্ব যদি দেখাও যায়
সেটাতো আদতে একটা ছবিই!!
রক্তমাংসের সেই মানুষটাকে তো আর খুঁজে পাওয়া যায়না
কারণ সে হারিয়ে যায় -দর্পণের পিছনের পারদের আড়ালে
একটা শুধুই "ছবি"হয়ে!!!
আমি আর কখনও কারো দিকে তাকিয়ে বলবনা
"আসবে তো?"
কারণ
আমিই যে আর নাই!!!!
যে আছে ,সে শুধু আমারই প্রতিস্হাপন
আমারই প্রতিবিম্ব
আমারই অবিচ্ছিন্ন প্রতিচ্ছবি!!
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।