১৩০৯০৯
বনের গভীরে দুপাটি শালপাতা ঝির
কে এসে বাজায় একেলা কেকা
বিহ্বলসুরে আমার এই শরীর কাঁপে
শরীরের চোখে নিষেধের ঘের
এইখানে লবণ আজো মখমল হাঁস
উড়ে উড়ে সারা সারাবেলা
আমার রোদ বনে নেমে ক্ষয়ে যায়
পাতা আর প্রজাপতি অবহেলা করে
তোমাকে শোনালাম ঝড়
তুমি উপকথা শেষে ঘুমের তাপস
তোমার ঘুমপাহাড়ে শিশুসুখ জেগে
আমি তো সেই শৈশব
অন্ধকারের নিঝুম চাঁপাবন
বসে বসে ভয়ে ভয়ে চুর
তুমি থাকো বহুদূর মাঠের রেকাব
আমি বনের দুটি শালপাতা বাজাই
রাত ১২:৫
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



