somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তগদ্য: আমি আর জিরাফ মরে ঝুলে থাকি গাছের পাতায়

০১ লা অক্টোবর, ২০০৯ ভোর ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"A boy to ride his bike
Racing against the wind,
Going through the finish line
That lies around the bend.
A little girl you dainty up
With lots of ribbons and bows,
If a boy who dumps me
You can ease me of my woes."
--Robert Wolf

০১.
জীবনের ভুলগুলি শুধরে নেয়ার মতন মূর্খ তো আমি নই! উনিশ আট দুইহাজার চার।

০২.
জিরাফ মরে গেলে সারা শহর কালো থেকে ধূসর হয়ে যায়। আমি আর জিরাফ মরে ঝুলে থাকি দূরাগত কোনো গাছের সরল পাতায়। জিরাফের গ্রীবায় স্তব্ধতা নেই কে বলেছে? এইখানে পৃথিবীর সমুদয় নৈরব এসে বাসা বেঁধেছিলো। মিলু যদি জানতো তাহলে ট্রামলাইন হয়ে যেতো নদী ও নন্দন। মরুভূমিতে জলের স্বপ্নে বিভোর ছিলো মিলুর দুইচোখ। তার গোঁফে জমেছিলো কুয়াশাবিধুর সন্ধ্যা।

০৩.
পাশের বাড়িতে গায়ে হলুদ। কন্যার সাথে সবাই জেগে আছে হলুদরাত্রিতে। পাড়াপড়শিদের জাগিয়ে রেখেছে বাঙলা এবং হিন্দি সিনেমার হিট গানে। কিংবা হাবিবকাবিব অথবা আসিফকাসিফ অথবা মিলাহিলা ঢিংডং... চান্দি গরম হইয়া আহে।
এই হলুদরাত্রি যদি কালোরাত্রি হয় তবে এই জঙ্গলে এই সমতটে রেললাইনের পাশে নিঃশব্দে থামবে ট্রেন।

০৪.
একই সাথে ভিন্নবাগানের দুটি ফুলের দিকে মনোযোগ দেয়া যায় না। অবশ্য দুটি ফুল একইবৃন্তে হলে ভিন্নকথা। একই সাথে একটি ফুল আর একটি পাখির প্রতি নিমগ্ন থাকা যায়। বুঝলে না? তার মানে কবিতা আর তোমার প্রতি একই সাথে নিমগ্ন থাকা যায়, সত্যি। একইকথা তোমাকে যদি অন্য কেউ বলে থাকে তবে সে তোমার সাথে প্রতারণা করেছে।

০৫.
ফিলেম্যাটোলজি কীসের বৈজ্ঞানিক নাম তোমাকে অন্যদিন বলবো। তার আগে আসো এগারোহাজার চুম্বন করি। তিনঘণ্টায় এগারোহাজার খুবি সহজ।
মানুষ আর ইতরপ্রাণি পৃথক হয় চুম্বনে।

০৬.
এটা ছিলো তার মৃত্যু। এটার আলাদা কোনো রূপ ছিলো না। মানুষের মতোই চিতায় উঠে দুইঘণ্টায় ছাই। সাত আকাশের স্বর্গ, পাতালের অষ্টনরক সবি পড়ে থাকলো। আমার খুব মদের তেষ্টা পেলো রাতে। আমি তাই শ্মশানে গিয়ে তার ছাই গিলে এলাম। একদা তিনি আমাদের স্রষ্টা ছিলেন। তিনি কঠিন আর তরল পানীয়ও উৎপাদন করতেন।
অবিনশ্বর শেষে নশ্বরতা প্রমাণ করে মানুষের খাদ্য আর পানীয় হয়ে যায়।

০৭.
একী বিস্ময়! কনি এসে দাঁড়ালো গোলপাতার ছাউনির নিচে। তার হাতে শালপত্রে মৃগনাভী। আমি মৃগনাভী অস্বীকার করে কেবল শালের পাতাটি নিলাম। শালপত্র বিস্তারিত হলো এবং কনিকে ধারণ করলো।
আমাদের পৃথিবীতে গোলপাতা বরাবরই দীঘল এবং বিবর্ণ হয়।

০৮.
আমি চিরদিন সুচিত্রা সেনকে ভালোবেসেছি। কিন্তু সে আমাকে ভালোবাসে না এবং আমাকে জানে না। সে এখন বৃদ্ধাশ্রমে। আমি তার বার্ধক্য দেখি নি। একবার দেখতে চাই।

০৯.
হাড় হাভাতের জ্বালা তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় এটাই মোর অপারাগতা। ছুঁয়ে ছুঁয়ে যদি ক্ষয়ে যাই ফিনিক্স হবো। দেখে দেখে যদি অন্ধ হই ইদিপাস ছাড়া কিছুই হবো না। তোমরা উত্তরের জানলায় দাঁড়াও-- বাতাস উষ্ণ হবে।
আমি কখনো ফিনিক্স হতে চাই।

১০.
আমি অথবা জিরাফ, জীবনের ভুলগুলি শুধরে নেয়ার মতন মূর্খ কেউই আমরা নই!
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ ভোর ৫:১৭
২১টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×