somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তমন ও দ্বিগোত্রীয় ভন্ডামী ।

২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের জ্ঞান গরিমা যে প্রক্রিয়ায় বেড়ে চলছে তাতে ভব দুনিয়ায় আহ্লাদি না হয়ে পারা যায় না । তাছাড়া জাতি হিসেবে এ বিষয়ে আমাদের নামডাক নেহায়েত মন্দ নয় । আমরা অল্পতেই তুষ্ট হই, আবার অল্পতেই রুষ্ট হই । আমাদের বুঝা বড় দায় ! এরচেয়েও বড় সমস্যা আমরা বুঝেও অবুঝ, না বুঝে মহাজ্ঞানী । সাধারনের ধরা জ্ঞানের বাহিরে যে জগত সে জগতে নিত্য যাতায়ত আমাদের কাছে ডালভাত । তাই ভাবিবার মতো অজ্ঞানতা আমাদের স্পর্শ করে না । আমরা মগজকে উর্ধ্বে তুলে আকাশ ছায়ায় শীতল রাখি আর দু’ঠোঁটের বায়ু যাতায়ত রাখি নিত্য । ফলে সহসাই আবিষ্কার করে ফেলি মহাজ্ঞানী মুক্তমনাদের । জগত ধন্য হয় । আবার সুখ অসুখ হন্যেও হয় ।
ইদানীং চারিপাশে যে হারে মুক্তমনাদের সংখ্যা বেড়ে চলছে তাতে দু’চারটা খুন খারাবি ব্যতিরেকে এদের স্মরনে রাখা আমার মতো আদমের পক্ষে সম্ভব নয় । নেহায়েত মগজের ধারদেনায় দিনাতিপাত করি । তার উপর যদি সমস্ত মুক্তমনারা চেপে বসেন তবে আর আমার রক্ষে নেই । পাবনায় গিয়েও শেষ রক্ষা হবে না ।এক্ষনে মুক্তমনারা যদি গোৎসা করে বসেন তবে আমি হেন লজ্জা পাবো । কেননা খুন খারাবি আমার কাম্য এমন অপাপ চিন্তা আমি করতে পারি না, আমি শুধু আমার মগজের দুর্বলতা জানান দেওয়ার জন্য একটু রসবোধের আশ্রয় নিলাম । অবশ্য নির্মম রসিকতা আমার মতো আমজনতার পক্ষে দেখানো ঠিক নয় । এইসব রসিকতা প্রধানমন্ত্রী, মন্ত্রী টাইপ লোকদের মানায় ।
দেশের আনাচে কানাচে আজ মুক্তমনাদের বাস । একেবারে কিলবিল অবস্হা । মাঝে মাঝে ভাবি এতো এতো মুক্তমনা যে দেশে সে দেশের’তো আর পেছন ফেরার সুযোগ নেই । কিন্তু পরক্ষনেই ভাবি এত এত মুক্তমনাদের বাস এই সবুজ ভূখন্ডের কোথায় ? এদের সংস্কৃতিতে দেখি না । দেখি না সাহিত্যে । আজ পর্যন্ত কেউ এদের দু’চার কলম মনে রেখেছে এমন দাবীও শুনতে দেখি না । কোন শিল্পে কোন আঁচড়ে এরা এই জগত ভূখন্ডকে ধন্য করেছে তারও ইয়ও্বা পাই না । শিল্প সাহিত্য চুলোয় যাক সমসাময়িক রাজনীতি কিংবা রাষ্ট্রচিন্তায়ও এদের পদধূলি কেউ স্মরন করতে পারবে কিনা কে জানে ? কদাচিৎ দেখা গেলেও সেখানে দালালীর ভীরে মুক্তমনার লেশমাত্রও কেউ আবিষ্কার করতে পারবে না । মাঝে মাঝে অবাক হই । কি অবলীলায় মুক্তমনা হওয়া যায় এদেশে । শিল্প সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া কিংবা রাষ্ট্রের কোথাও কোন স্পর্শ ব্যতিরেকে কি আশ্চর্য, কি সস্তাদরে মুক্তমনা হওয়া যায় । গরীব দেশ । মানুষের ঠেলাঠেলি ।সীমান্তে গোলাগোলি এইরকম কতশত ব্যধি এই ভূখন্ডে পড়ে পড়ে বিনা চিকিৎসায় ইহধাম ত্যাগ করছে তার কোন হিসেব নেই । এইসকল পতিত লাশ নিয়েও মুক্তমনাদের উৎপাত দেখি না । তাদের সকল উৎপাত, সকল জ্ঞান বিজ্ঞান ধর্মের উপর আছর করে বসে । এদিকে অতি ধার্মিকের ধর্ম বিগার ঘটে । ফলে সংঘাত অনিবার্য হয়ে উঠে ।
এই দুই গোত্রের মধ্যে ক্ষেত্রবিশেষ কোন পার্থক্যে আছে বলে মনে হয় না । একদল প্রতিষ্ঠা পাবার লোভে ধর্মকে আঘাত করে, অন্যদল পূন্য পাবার লোভে গর্দানে চুরি ধরে । একদলের জাগতিক লিপ্সা, অন্যদলের পরলৌকিক বাসনা ধর্ম কিংবা গর্দান কোনটাকেই নিস্তার দেয় না । এদের একদলকে উগ্র ভাবলে অন্যদলকে অবনত ভাবার সুযোগ কই ? দুই দলই নিজ নিজ অবস্হানে সবিস্তারিত ভন্ড । শুধুমাত্র রূপটা ভিন্ন । আমার দুর্বল মস্তিষ্ক মাঝে মাঝে বিভ্রান্তিতে পড়ে যখন দেখি এদের একদলকে নিয়া আমাদের আহ্লাদির বেহায়াপনা সমাজের রন্ধ্রে রন্ধ্রে অতি সচেতনভাবে ঢুকিয়ে দেওয়া হয় । একই মস্তিষ্কে দুই একই গোত্রের ভিন্ন অবস্হান কি করে হয়, কোন মুক্তচিন্তার আলোকে হয় তা বোঝার জন্য আকাশছায়ায় শীতল রাখা মস্তিষ্ককে যতদিন পর্যন্ত না জাগতিক বিবেচনায় কাজে না লাগাবো ততদিন পর্যন্ত দুই গোত্রীয় ভন্ডামীর শেষ হবে না ।

………….নিঃশব্দ নাগরিক ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

×