somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি জাটকা ইলিশের মূল্য ও আক্কেলজ্ঞান ।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাজার যাতায়ত আমার কাছে নিত্য না হলেও গা সওয়া । তো গত সন্ধ্যায় অন্নের টানাটানি আর পেটের তাপাতাপিতে ছুটলাম বাজারে । অবশ্য এই বাজার সওদা শুধুমাত্র এই দুই বস্তু বা ভাবের উপরই এককভাবে নির্ভরশীল নয় । এখানে তৃতীয় এক শর্তও বিদ্যমান । সেই তৃতীয় শর্ত খালার (রান্না করার লোক) কাছ থেকে যখন নিশ্চয়তা পেলাম তখন বাজার যাতায়তে আমার দ্বি-কোন বাধা থাকলো না । তো বাজারে গেলাম এবং দর কষাকষির এক পর্যায়ে একখানা রুইমাছ খরিদ করে ফেললাম । মাছওয়ালা মাছ কাটছে আর আমি চারিপাশে তাকিয়ে দেখার চেষ্টা করছি । পাশেই এক ভদ্রলোক ইলিশের দরদাম করছে । জাটকা ইলিশের হালি চারশত শুনে একটু ইতস্তঃত বোধ করলাম । এই ইতস্তঃতা আতংকের পর্যায়ের পৌঁছল যখন জানলাম আমার শুনাতে আগাগোড়াই গন্ডগোল ছিল । মাছওয়ালা একখানা জাটকা ইলিশের দামই চেয়েছেন চারশত টাকা । আমি ভাল করে চারপাশে তাকালাম । আমি নিশ্চিত হতে চাইছি আমি বাংলাদেশেই আছি’তো । নাকি জিম্বাবুয়েতে চলে এসেছি । শুনেছি একসময়ে সে দেশে বস্তা ভরে বাজারে টাকাপয়সা নিয়ে যেত হতো আর ব্যাগের তলিতে সওদাকে আশ্রয় দিয়ে বাড়িতে ফিরতে হতো । হাঁটা শুরু করেছিলাম মদিনা মসজিদের কাছ থেকে । যাব ট্যানারীর মোড়ের কাঁচাবাজারে । আমাকে নিছক সূর্যের বেগে আশ্রয় করে জিম্বাবুয়েতে নিয়ে আসেনি’তো । পরে নিশ্চিত হলাম সূর্যের কৃপা এখনো অতদূর পৌঁছায়নি ।
মাছওয়ালা ভাইকে জিজ্ঞেস করলাম ভাই মন খারাপ না বাড়িতে ঝগড়াঝাটিতে সুবিধা করতে পারেন নাই । এইটুকুন জাটকা ইলিশের দাম চারশত টাকা কোন তরিকায় হাঁকলেন । মাছওয়ালা বলল, আরে ভাই বাজারে’তো ইলিশ মাছই নাই । সামনে পহেলা বৈশাখ । এই জাটকাই আটশত দিয়ে কিনতে হবে ।
আমি জাটকা ইলিশের দামের মাজেজা বুঝলাম । জগতে সকল কিছুর দাম ওজন, আয়তন আর সাইজে নির্ধারন করার বোকামী হয়তো আমার মতো পুরোদস্তুর বেকুবকেই মানায় । তাছাড়া বঙ্গ দিনপঞ্জিকা সম্বন্ধে যার এতবড় উদাসীনতা তারমতো মানুষের ইলিশের দামের প্রতি কান দেওয়াই মস্ত অপরাধ । তার উপর যদি কানের এন্টেনায় নেটওয়ার্কের ঝামেলা থাকে তবে’তো কথাই নেই ।
আগামী বৈশাখের আগেই কানের ডাক্তারের কাছে যাবো । পাশাপাশি এই সময়টাতে ইলিশ সম্প্রদায়ের মূল্য জিজ্ঞেস করে বাঙ্গালী বৈশাখ সম্প্রদায়কে বিব্রত করবো না । আল্লাহ আমার হোন ।

……………..নিঃশব্দ নাগরিক ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×