somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একখানা ডিগ্রী ও আপনার পূন্যে ক্রয়ের হিসেব-নিকেশ ।

২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জগতে নিজ সর্ম্পকে আমার সন্দেহ জ্ঞান হবার পর থেকেই । আমি সজ্ঞান যে উদাসীনতা নিজের চালচরিত্রে স্হান দিয়েছি তাতে সহসা আমার মুক্তি নেই । এমনকি জগতের সকল দ্বার মুক্ত করে দিলেও নয় । স্কুল জীবন শুরু করেছি ক্লাশ ফোর থেকে । এইচএসসি পাস করে পড়ালেখাকে টা টা জানিয়েছিলাম দু’বৎসরের জন্য । তারপর ডিগ্রী পাসকোর্সে ভর্তি ভিন্ন অন্য কোন পথ আমার জন্য উন্মুক্ত ছিল না । সমগ্র শিক্ষাজীবনে আমার ক্লাশ উপস্হিতি রীতিমত আতংকের পর্যায়ে । জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্ন্তভুক্ত কলেজসমূহ নিতান্ত ভদ্র বলেই আমি ফরম ফিলআপ করতে পেরেছিলাম । ডিগ্রী জীবনের তিন বৎসর কোর্সের আড়াই বৎসর অতিবাহিত হওয়ার পর আমার ক্লাশ উপস্হিতি যখন ২.৫% তখন শিক্ষক সমাজ আমার ফরম ফিলআপের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন । সৃষ্টিকর্তা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বদৌলতে আমি কিছু টাকা কাফফারা দিয়ে ঠিকই উতরে যাই । এবং এমন ধারাবাহিকতা উওরোওর অব্যাহত রেখে দু’বৎসরের মাষ্টার্স কোর্সে একদিনের জন্যও নিজেকে ক্লাশ নামক বদ্ধ চৌদেয়ালে নিজেকে স্হান দেয়নি । আমার এমন ভয়াল ছাত্রজীবনের প্রতি বাবার আশংকা ছিল সরল স্বাভাবিক । তাই বাধ্য হয়ে উনি বলতেন আমি যেন প্রেম করার জন্য হলেও অন্ত:ত কলেজে যাই । প্রেম আমার কাছে আরাধ্য ছিল বটে, কিন্তু ক্লাশ ছিল দুর্বোধ্য । তাই বাবার এমন আস্কারাও আমার মাঝে কোন প্রলোভন জাগায়নি ।
বিদ্যা অর্জন ! সে আমার কম্ম নয় । আমি যা কিছু সময় পুস্তিকাকে দিয়েছি তার সবটাই ক’খানা সনদ বগলদাবা করার জন্য । আমার উদ্দেশ্য রীতিমত সার্থক । কোন প্রকার জ্ঞান বিজ্ঞান মস্তকে আশ্রয় না পেলেও স্নাতকোওরের সনদ বগলদাবা করে ফেলি ঠিকই । এবং তার বদৌলতে ও নিয়োগকর্তার ধারাবাহিক অজ্ঞানতায় বেশ ক’খানা চাকুরী ইস্তফা দিয়ে আজকের জায়গায় স্হির হয়ে পড়েছি ।
এতসব আবোল-তাবোল পূর্বেও লিখেছি । এবং মানুষকে যথাসম্ভব যন্ত্রনা দিয়েছি । এ নিয়ে আমার আফসোস নেই । আমার আফসোস একখানা ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে । কেননা কি করে যেন এই ডিগ্রীখানা ব্যাংকিং পেশায় একেবারে গড়গড় করে ঢুকে পড়েছে । আর আমরা একেবারে উঠে পড়ে লেগেছি জাতিকে উদ্ধার দেওয়ার জন্য । কেননা এই ডিগ্রীখানা হস্তগত হলেই ব্যাংকিং পেশা একেবারে জাতে পৌঁছে । রাষ্ট্রও উদ্ধার পায় । আমি বেকুব অবশ্য এর কোন উপকারিতা খুঁজে পাই না । তবে উপকার থাকুক আর না থাকুক এর প্রয়োজনীয়তা বোধ করছি ইদানীং । জ্ঞান বিজ্ঞান নয়’রে ভাই । ভবিষৎত প্রমোশনে ইহা কাজ দিতে পারে । প্রমোশনটা যে সবারই দরকার ভাই ।
** সস্তায় অর্জনের কি পথ জানা থাকলে বাতলাবেন । মনুষ্য উপকার একেবারে বৃথা যায় না । ইহকাল না হোক পরকালে’তো আপনার বিশ্বাস আছে, তাই না ?

...............নিঃশব্দ নাগরিক ।

সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×