somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক ভাঁড় এবং বাস্তবতা

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা, রাজ্যসভা গেছে । কিন্তু ভাঁড় মহাশয় যুগে যুগে ঠিকই আছে । যুগের পরিবর্তনে লেজ আর কোমরের কিছুমাত্র বিবর্তন হয়েছে এই যা ।আগের যুগের ভাঁড়রা রাজদরবারে কৌতুক করে বেড়াইত । সময় পরিক্রমায় ইহাদের দায়িত্ব আর ব্যপ্তি আগের জায়গায় পড়ে থাকেনি । সমস্ত দেশ কাঁধে চেপেছে, সাথে সাথে ভাঁড় শব্দখানা উঠে গিয়ে বড় মন্ত্রী ছোট মন্ত্রী আশ্রয় নিয়েছে সেই জায়গায় ।
কাঁচা বাজারে যখন আগুন, পেঁয়াজের ঝাঁঝে আর কাঁচামরিচের ঝালে যখন মানুষের স্বাদ আস্বাদ বমির পর্যায়ে নেমে এসেছে তখন আর আজকালকার ভাঁড়রা কিছুতেই দায়িত্বহীন হয়ে বসে থাকতে পারলেন না । তাই নানান কৌতুক নিয়ে নেমে পড়লেন । সাইকোলজিক্যাললি এর একটা উপকারিতা আছে বটে । আমরাও বাধ্য জনগন সাইকোলজিক্যাল থেরাপির মধ্যে দিয়ে অতি প্রাকৃত অতি আদরের জীবনকে টেনে নিয়ে চলছি । ভাব বা বিকার কবেই লোপ পেয়েছে ।
দেশ এখন ভ্যাট থেরাপির মধ্যে দিয়ে যাচ্ছে । রাজনৈতিক দলগুলো নিজেদেরকে পন্য বানিয়েছে অনেক আগেই । প্রচারের জন্য নানান সংগঠনও আমাদের অজানা নয় । শিক্ষাক্ষেত্রের চিপাচাপায়ও ভ্যাটের আনাগোনা ছিল । কিন্তু ভেজালটা লাগল বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ৭.৫% ভ্যাটে । কত হরিলুট কান্ড । মালের কি কামাল ব্যাখ্যা । সকালের ব্যাখ্যায় খুক খুক হাসি পায়’তো, বিকেলের ব্যাখ্যায় অট্টহাসি আর চাপা রাখা যায় না । মাঝখান দিয়ে লাঠি-সোঠায় ভর করে জয়বাংলা তেড়ে আসে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর । এদিকে জয়বাংলা সাসলাসামলিতে আমুদে বেকুব বিদ্যার্থিদের নানান অসঙ্গতিপূর্ন প্ল্যাকার্ড ন্যায়সঙ্গত দাবিকে করে প্রশ্নবিদ্ধ । এইরকম স্টুপিড মার্কা প্ল্যাকার্ডের উচ্চ মার্গীয় ব্যাখ্যা প্রদান না করে ক্ষমা চাওয়াটাই ছিল সমীচিন । কিন্তু তা করলে যে জাত যায় । তাই জাত টেকাতে জেদটাকে ধরে রাখা চাই । মানুষকে বোকা ভাবা ভাল, বলদ ভাবা বুদ্ধিমানের কাজ নয় ।
শিক্ষা বা চিকিৎসা কোনটাই পন্য নয় , অধিকার । কিন্তু আজব দেশ আপনাকে ভ্যাট হতে মুক্তি দিবে না । একি মূর্খ আর বিনা চিকিৎসায় মারার চিন্তা চেতনা কিনা তা রাজ্য হর্তাকর্তারাই বলতে পারবেন । আমাদের নিরীহ জনগনের একমাত্র কাজ উওম দাতা সাজা । নইলে শেয়ারবাজার, হলমার্ক, বিসমিল্লাহ, পদ্মাসেতুর মতো মহাযজ্ঞে উনাদের অবদানের জায়গা কই?
দেশের চিপাচাপায় যতসকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর হাসপাতাল (সর্বোপরি সকল কিন্ডারগার্ডেন, হম্বিতম্বি স্কুল, কলেজ) গজিয়ে উঠেছে তার কোনটাই যে আমাদের কোনপ্রকার সেবা দেওয়ার মানসিকতা নিয়ে গড়ে উঠেনি তা শতভাগ নিশ্চিত । নামে সেবামূলক প্রতিষ্ঠান হলেও এরা পূর্নউদ্যেমে কর্মাশিয়াল । তাই অন্যসব কর্পোরেট কর্মাশিয়াল প্রতিষ্ঠানের মতো এদেরও কর্পোরেট ট্যাক্স ৪২.৫০% করা উচিত (কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয় তার তথ্য আমার জানা নেই, যদি ৪২.৫০%ই ট্যাক্স দেয় তাহলে আর কোন ট্যাক্স বসানো ঠিক হবে না) । তা না করে কেন শিক্ষার্থীদের উপর ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হলো তা আমাদের অতি জ্ঞানী অর্থমন্ত্রী সাহেবই বলতে পারবেন । অবশ্য আদ্যেপান্ত ঘাটলে হযতো দেখা যাবে এসব প্রতিষ্ঠানের মালিকের অধিকাংশই উনাদের দলীয় হোমড়াচোমড়ারা । এদেরকে ঘাটানোর চেয়ে শিক্ষার্থীরাই বরং অনেক নিরাপদ । সুতরাং বসাও ভ্যাট । ভবিষৎতের পথ কর প্রশস্ত । এক হলমার্কে আমরা হবো না ক্ষান্ত । আমাদের আরো চাই । আরো চাই ।
...............নিঃশব্দ নাগরিক ।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×