somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একখানি অলস পত্র ।

১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগুন্তক
আমার এ পত্র লেখার হেতু তোমার কাছে’তো বটেই আমার নিজের কাছেও এক রহস্য বটে । আমি নিজের কাছেই যারপরনাই এক উৎপাত । তার উপর পত্র লেখার শ্রাদ্ধ হয়েছে অনেক আগেই । আমি নিতান্ত সেকেলে মানুষ । জগতের জ্যামিতিক যোজন-বিয়োজন আমাকে খুব একটা পায় না ।তাই হয়তো এ পত্র লেখা ।জানি তোমার কিছুমাত্র সময় অকল্যান নষ্ট ছাড়া আর কিছুই নয় ।কিন্তু সে’তো তোমার বিবেচ্য । আমি আছি আমার আলসেমী সময়ের ভাব বিবেচনা নিয়ে । অবশ্য এই ভাব বিবেচনায় আমি যেমন আমার উপর পূর্ন অধিকার রাখলাম, তেমনি তুমিও তোমার অধিকার রাখতে পারো । তোমা আমা দুই পূর্ন অধিকারে যদি পত্রখানা পরিপূর্নই ময়লার ঝুড়িতে আশ্রয় পায় তবে মানব স্বাধিকারের দায় সারিলেও পত্র সমাজ কাউকেই নিস্তার দিবে না । এই অসাবধান চিন্তাটাও তোমাকে মনে রাখতে হবে ।
হে আগুন্তক, তুমি ভাল করেই জানো আজকাল নিজেকে সময় দেওয়াই শ্রমসাধ্য । আর আমি কিনা অবলীলায় তোমাকে সময় দিয়ে যাচ্ছি ।এই নিয়ে আমাকে উদার ভাবার কোন কারন নেই । । আমি উদার সম্প্রদায়ের কেউ নই । আমি একান্তই ব্যক্তিকেন্দ্রিক অলস মানব ।তোমাকে এই যে অলস সময় দিয়ে যাচ্ছি এর একটা রহস্য আছে বটে । বাসার সকলে বাড়ি গেছে সোমবার । অফিসের দিনগুলোতে সময় নিয়ে টানাটানিতেই ছিলাম ।যদিও অফিস থেকে ফিরে কোন রাজ্য উদ্ধার করি নাই । তবু তোমাকে জ্ঞানে আনার ফুসরত আমার ছিল না । তুমি ভাবছ আমি রান্নাবান্না আর খাওয়া দাওয়া নিয়ে মস্ত ব্যস্ত ছিলাম । একেবারেই তা না । ঐ যে বললাম আমি এক অলস মানব । সোমবার রাতে গরুর মাংস রান্না করেছি । আর আজ অবধি পানি দিচ্ছি, গরম করছি । আর খাচ্ছি । আগামীকাল সকালের জন্যও কিছু আলসেমী বরাদ্ধ রেখেছি । আজ সারাদিন একেবারেই অকর্মা কাটিয়েছি এমনটা ভেবো না । ঘুম থেকে একটু দেরী করে উঠেছি বটে । কিন্তু তারপর থেকে নিজেকে রেহাই দেইনি । ঘরের ছাদ কি মেঝে সবখানেই হাত পড়েছে । তারপর দুপুরের খাওয়া-দাওয়া শেষে কিছুক্ষন নিদ্রা নেওয়ারও একটা সুযোগ আমার হয়েছিল । নিদ্রা জাগরন শেষে হাঁটাহাঁটি পর্বটাও বাদ যায়নি । সন্ধ্যার পর বাংলাদেশ জিম্বাবুয়ে খেলা শেষে যখন রাত্রির খাবার কর্মটাও উদ্ধার করলাম তখন আর তোমার দ্বারস্হ না হয়ে পারলাম না ।
আগুন্তক, আমার এ অনাহূত উৎপাত তোমার কতটা কি ক্ষতি করিল সে আমার ধর্তব্য নয় । আমি এখন উঠিব । যদি আবার কখনো সময় হয় তবে তোমাকে স্মরন করতে ভুল হবে না ।আমি জানি অমন উৎপাত সইবার মতো লোক জগতে ধার করেও পাওয়া যায় না ।

.................নিঃশব্দ নাগরিক ।

বিঃদ্রঃ নামটা ছদ্ম । খামের ঠিকানাটাও ভুল । তোমার গালাগালিটা সঠিক জায়গায় পৌঁছবে কিনা নিশ্চিত হয়ে নিও ।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×