somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুৎসিত স্পর্শ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রতিটা মেয়েই কুৎসিত স্পর্শের সাথে পরিচিত..... এই স্পর্শ গুলো মাঝে মাঝে চোখে ভেসে উঠে ..... কখনো খুব কাছের মানুষ থেকে পাওয়া ... একটা শিশুর মন দুর্বল করে দেয়ার প্রথম ধাপ ... মনে করিয়ে দেয়া "তুমি মেয়ে, তোমার শরীর আছে "

আমাদের সমাজের ছুট্টো শিশুদের সাথে এই বীভৎসতার পরিচয় করায় দেয়া হয় না ... লজ্জা !!!!! চরম লজ্জ !!!! ঠিক এইকারণে ভয়ে লজ্জায় বাচ্চামতী মন বলতে পারে না .... রাতে দুঃস্বপ্ন তাড়া করে .... মেয়ে হউক ছেলে হউক বাচ্চাদের বুঝিয়ে দেয়া উচিৎ কুৎসিত স্পর্শ কি ..... মেয়েরা হয়তো বেঁচে যাবে আর ছেলেরা হয়তো বেরিয়ে আসবে ( এই ক্ষেত্রে সব ছেলে বা মেয়ের কথা বলছি না )

আমার বয়েস হয়তো তখন ছয় বা সাত ... আম্মার দাদার বাড়ী ঘুরতে যাওয়া..... রাতের অন্ধকার ... আমি মনেহয় কাউরো সাথে খেলা করছিলাম ... হঠাৎ কারেন্ট চলে গেলো ... অমনি উৎ পেতে থাকা হায়েনার কামড় ..... আমি সেই কি চিৎকার মা দৌড়ে আসলো হাতে কামড়ের লাল দাগ ..... সেইদিন বুঝি নাই কেন কামড় দিলো .... মাও আর কিছু বলল না .... তারপর থেকে ওই বয়েসী লোক দেখলে ভয় লাগতো যদি আবার কেউ এমন করে ....

বয়েস যখন নয় কি দশ ... শরীরটা একটু একটু বলছে তুমি মেয়ে হয়ে যাচ্ছ .... আমার এক মামা শরীরটাতে কেমন জানি করে হাত বুলাচ্ছিল..... বুঝতে পারছিলাম খারাপ কিছু .... কেন জানি মুখে থুথু দিয়ে দৌড় দি ..... তখনও অজানা
বয়েস যখন ১১ কি ১২ ....... আবার অনাকাঙ্ঘিত স্পর্শ .... স্কুল থেকে বাসায় এসে সেই কি কান্না ..... লজ্জা তুমার না মেয়ে লজ্জা তাদের ....... ধিক ধিক!!!!!!

আমি যখন ১৬ ..... তারপর থেকে একটাকেও ছেড়ে দেইনি ..... স্পর্শ তো দূরের কথা .... রাস্তায় কেউ কিছু বললেই মুখের সামনে প্রতিবাদ .... একদিন ছাত্র ইউনিয়ন অফিস থেকে কি যেন কাজে বের হচ্ছিলাম সাথে প্রীতম, কল্লোল, রিপন ,শশী ... এক লোক শশীকে ধাক্কা দিতেই কলার চেপে ধরলাম .... কল্লোল যে কি মাইরটা দিলো .... সেই থেকে অনেকদিন নিউ মার্কেটের আশেপাশে মেয়েরা ধাক্কাধাক্কির অত্যাচার থেকে বেঁচে ছিল ( মাইরেরে ভুতেও ডরায় ,ছাত্র ইউনিয়নে পুলাপাইল দেখলে খবর আছে)

চিৎকার করো মেয়ে .... দেখি গলা কদ্দূর যায় .....
লজ্জা তোমার নয় .... লজ্জা তাদের .....


অ্যান্টিবাইওটিক
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৩৩
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×