আমি আমার ফেসবুকের একটি গ্রুপ এই পোস্ট টি করি---
"আমাদের সবার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ স্যার আর আমাদের মাঝে নেই ( ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাহী রাজিউন ) ।
আমরা তার আত্নার শান্তি কামনা করছি ।"
কিন্তু গ্রুপ এর Admin আমার পোস্টটি Delete করে দিয়ে আরেকটি পোস্ট দেয়---
"প্রসঙ্গ পাল্টে মৃত্যুর পরের জীবন প্রসঙ্গ আনলে হুমায়ূন আহমেদ বলেন, 'মুত্যুর পরে অনন্ত জীবন রয়েছে_ অনেকের কাছেই এ কথা শুনি। কিন্তু আমি বিশ্বাস করি না। হ্যাঁ, ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে তা রয়েছে। তবে আমি বিশ্বাস করি, মৃত্যুর পর আমি মাটির সাথে মিশে যাব। জানি না, আমার বক্তব্য ধর্মপ্রাণ হৃদয়ে আঘাত হানবে কি না।"
যে মৃত্যুর পরের জীবন বা আখিরাতে বিশ্বাস করে না সে একটা নির্ভেজাল কাফির। আপনি যদি জানেন যে কেউ একটা নির্ভেজাল কাফের তাহলে তার জন্য দু'আ করা আপনার জন্য বৈধ না। রাসূল (সাঃ) তার মুশরিক চাচা আবু তালিবের জন্য দু'আ করতে চেয়েছিলেন, আল্লাহ সেটার অনুমতি দেন নি। কুরআনে সেটার স্পষ্ট দলিল আছে।
এখন বলেন ভাইরা আমি কি জবাব দিতে পারি??? মেজাজ খুব খারাপ লাগতেসে!!!
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১২ রাত ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


