হালকা হালকা শীতের রাতে
চারিদিকে ঘন অনধকারের আবছায়া
মাঝখানে সপনীল দু'চোখে আমার বসতি।
আমার এক চোখে জলছে আগুন
সে পুড়িয়ে দিতে চায় সব একাকিত্তকে
কোলাহলে মুখর হয়ে যেতে চায়-
ছায়াপথ,নিহারীকার রাজ্যে
চাঁদের চনিদ্রমাকে ছুঁয়ে দেখতে চায়
হারিয়ে যেতে চায় নক্ষএরাজির সমারোহে........
আমার অন্য চোখ বড়ই ঘুমকাতুরে
সে চায় শান্তি আর শ্রমহীনতা
শীতের মোহনীয়তাকে বরণ করে
আর রাতের স্নিগ্ধতাকে আপন করে
সে রচনা করে তার সুখস্বপ্ন
সেখানে সে একা,একাই তার পখচলা..............
আমি জানিনা আমি কি চাই
আমি হারিয়ে গেছি আমার
দু'চোখের বিভ্রান্তিতে-
তাই আজ শুধুই খুঁজে ফেরা
আমার আমিকে।।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



