স্বপ্নগুলো ভাষা খুঁজে মরে
কল্পনা হারাতে চায় সুদূরে
ভাবনার আকাশে আলোকিত তারাময়
মনের জগতে বাশিঁ বাজে,অজানা সুর ছোঁয়।।
আনন্দ দিশেহারা অনন্ত
দৃষ্টি ছুঁতে চায় অপার দিগন্ত
দরজায় কড়া নাড়ে দমকা হাওয়া
মাঝখানে শুধু একা রিক্ততার ছোয়া।।
জীবনের খোলা পালে বজ্রের বেগ
কামনার বেড়জালে আটকে থাকা আবেগ
ভাঙ্গতে চায় শৃঙ্খল, দেখতে চায় জগৎ
জীবনের চলার পথে আনতে চায় শরৎ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



