somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লীলাবতী

০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গলার নিচে নীল।হালকা নীল।কাঁচা সোনা রোদে পিঠটা জ্বলজ্বল করত।পাখিটার একটা নামও দিয়েছিলাম- লীলাবতী।ঠিক ভর দুপুর বেলা আমার জানালার পাশে যে সুপারীর গাছটা আছে ওখানে এসে বসত।একদিন বিকেলে বেড়াতে যাওয়ার কথা ছিল,তাই ক্যামেরাটা বের করছিলাম ব্যাটারী চার্যে দিব বলে।হঠাৎ চোখ পড়ল গাছটার দিকে।পাখিটা মাথা নিচু করে একাকী বসে আছে।ওকে দেখে কেন জানিনা আমার বুকের ভেতরটাও হু হু করে উঠল।এতটা বিষণ্ন দেখাচ্ছিল পাখিটাকে যে মনে হল ডেকে জিজ্ঞাসা করি-কি হয়েছে তোমার?কেউ কিছু বলেছে?নাকি কেউ কিছু একটা বলেনি তাই??? ঝটপট কয়েকটা ছবি তুলে ফেললাম।জানালার গ্রিল ধরে সঙ্গ দিব কিনা ভাবছিলাম,হঠাৎ ফোনটা বেজে উঠল।এরপর পাখিটার কথা ভুলেই গিয়েছিলাম।পরের দিন ঠিক ওই একই সময়ে পাখিটাকে একই জায়গায় দেখলাম।বড় মায়া লাগত ওকে দেখে।কেমন এক চাপা বিষাদ আমাকেও ছুঁয়ে যেত।এভাবে নিয়মিতওই ওকে সঙ্গ দিতে থাকলাম দূর থেকে।লীলাবতীর কষ্টটার প্রেমে পড়ে গিয়েছিলাম।একদিন দেখলাম পাখিটা আসেনি।আবাক হইনি।এমনটাই তো গল্পের শেষে হওয়া উচিৎ।ভালোই লাগছিল।লীলাবতী তার কষ্ট থেকে নিশ্চয়ই মুক্তি পেয়েছে।আমিও মুক্তি পেলাম ওর মায়ার লীলা থেকে।ভালোবাসা হোক,প্রেম হোক,সুখ হোক আর অবারিত যতই কষ্ট হোক না কেন,এক সময় সবই বোঝা হয়ে যায়।তখন বাঁচার প্রয়োজনে উওোরণের পথও আমরা নিজেরা খুঁজে নিই।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×