সব কিছুরই একটা সীমা থাকে।প্রত্যেকটা দেশের যেমন সীমা থাকে,মানুষের ক্ষমতার যেমন সীমা থাকে,কাউকে বিরক্ত করার যেমন থাকে তেমনি ভালো থাকার বা খারাপ থাকারও একটা সীমা থাকা উচিৎ ছিল।কেউ যদি অনেক বেশি ভালো থাকে,তবে সে যদি তার সুখগুলো,ভাল থাকাগুলো থেকে কিছুটা পরিমাণও খারাপ থাকা মানুষগুলোকে দান করত তবে সামান্য পরিমানে হলেও অসুখী মানুষটা হয়ত সুখী হোত।
সম্পদ
কত রকম দোকানপাট,শপিংম্ল,হাট বাজারে দেশটা ছেয়ে গেছে।খাল-বিল,নদী-নালা,এদো পাড়া-কেদো গাঁ কোনো যায়গাই এখন তেমন একটা পাওয়া যায়না,যার আশেপাশে দোকান ঘর নেই।আচ্ছা,কেমন হত যদি গ্রামের কৃষক সারাদিন কাজের শেষে তার সুখটা মাথায় নিয়ে গিয়ে বেচঁত।সেই সুখটা তারপর প্যাকেট জাত হয়ে সবার ঘরে ঘরে পৌছে যেত।শুধু দরিদ্র কৃষকই কেন যখন যার মনে হল একটু বিক্রি করব,তখন যুতসই গ্রাহক দেখে যে কেউই সুখ যদি বিক্রী করতে পারত তাহলে কিন্তু খারাপ হত না।
বিজ্ঞানের বইগুলোতে পৃথিবীর সব কিছুকে কত ভাগেই না ভাগ করা আছে।কিন্তু সুখ জিনিসটা তো ওদের কোনো ভাগেই আজ পর্যন্ত পেলামনা।কারো যদি জানা থাকে আমাকে জানালে কৃতার্থ থাকব। হিউম্যান এনাটমী পড়েও দেখেছি ,মস্তক কিংবা বক্ষপিঞ্জর কোনো কিছুর মধ্যেই সুখের কথা লেখা নেই।সুখটাকে একটা পৃথক বিষয় বিবেচনা করে পাঠ্যপুস্তকের অন্তর্গত করলেও খারাপ হতো না।
উপরোক্ত ব্যাপারগুলো বিবেচনায় আনার জন্য নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি..............................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



