*** আর কত রকম কৌশল আবিষ্কার হবে? ***
.
ছেলেমেয়ে একে অপরকে পছন্দ
করেছে। এখন মুরব্বীদের কথাবার্তা
চলছে।
.
= আলহামদুলিল্লাহ ছেলেমেয়ে একে
পছন্দ করেছে। এখন দিনকাল ঠিক করা
যায়। কি বলেন বেয়াই সাব? (ছেলের
বাবা)
~ জ্বি আমিও একমত। তবে দিনকাল ঠিক
করার আগে যদি আপনাদের কোনো
কিছু চাওয়া পাওয়ার থাকে তা বলে
দিন।
= আমাদের কোনো চাওয়া পাওয়া
নেই। আপনাদের মেয়ের সুখের জন্য যা
প্রয়োজন মনে করবেন তা-ই দিবেন।
~ মানে বুঝলাম না।
.
= দেখুন বেয়াই সাব, বিয়ের পর আমি
তো আমার ছেলে এবং ছেলের বউকে
থাকার জন্য নতুন একটা ফ্লাট দিচ্ছি।
বাকিটা আপনার ইচ্ছা।
~ জ্বি ঠিক আছে। তবে কি কি
লাগবে?
= সেটা আমি কিভাবে বলব? আপনার
মেয়ের যা যা লাগবে তা তা দিবেন।
আপনার মেয়ের খুশির জন্য আপনি যা
দেন। তাতে আমাদের কোনো আপত্তি
নেই।
.
মেয়ের বাবা কিছুটা চিন্তায় পড়ল।
= আপনি এত চিন্তা করিয়েন না। আমি
সহজ করে দিচ্ছি। মনে করুন গরমকাল,
আপনার মেয়ের ঠান্ডা পানি খেতে
চাচ্ছে। তার জন্য ফ্রিজ। সারাদিন
ঘরে বসে একা একা বিরক্ত না হয়
সেজন্য একটা টিভি। তারপর ধরুণ আপনার
মেয়ে শপিং করতে যাবে, সেজন্য
একটা ভাল গাড়ি, তারপর মাঝেমাঝে
নানারকম অনুষ্ঠানে যেতে পারে
সেজন্য ভাল গহনা। ব্যস এসবই। আপনার
মেয়ের সুখের জন্য এইটুকু তো আপনি
করবেনই, তাই না? তাছাড়া আমাদের
ছেলের কিছু লাগবে না। আমরা
আমাদের ছেলেকে সবই দিয়েছি।
.
মেয়ের বাবা মেয়ের হাসিমাখা
মুখের কথা চিন্তা রাজি মাথা
নাড়িয়ে রাজি হয়। তারপর মেয়ের
সুখের নামে যৌতুক হিসেবে ফ্রিজ,
টিভি, গাড়ি, গহনা ইত্যাদি দিয়ে
নিজে নিঃস্ব হয়ে পড়েন। তবুও
মেয়েকে বিন্দু পরিমাণ কষ্ট বুঝতে দেন
না।
.
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



