somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাক্তারি মহত্ পেশা, ব্যবসা নয়।

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*** এসব করে কি লাভ? ***
.
মিনা ও রাজু তাদের ২ মাসের কন্যা
শিশুটি রিমিকে নিয়ে সরকারি শিশু
হাসপাতালে এসেছে। দু একদিন ধরে
রিমি খুব অসুস্থ। জ্বর কাশি হয়েছে।
.
> ডাক্তার সাব দেখেন না আমার
মেয়েটা দু দিন ধরে খুব জ্বরে ভুগছে।
= চিন্তা করিয়েন না। আমি দেখছি।
আপনি আপনার মেয়েকে বেডে শুয়ে
দিন।
.
মিনা তার মেয়েকে বেডে শুয়ে
দিল। তারপর ডাক্তার চেক করে বলল
= আপনার মেয়ের তো খুব ঠান্ডা
লেগেছে। রাতে কি খেয়াল রাখেন
না?
> রাখি তো। তবুও কিভাবে হল বুঝতে
পারছি না।
= দেখুন অবস্থা খুব সিরিয়াস। বুকে
ঠান্ডা লেগেছে। কিছু পরীক্ষা করা
লাগবে। তাই হাসপাতালে ভর্তি করা
লাগবে।
.
হাসপাতালে ভর্তি করার কথা শুনে
মিনা কেদে উঠল। মিনার স্বামী
সান্তনা দিয়ে বলল, "চিন্তা কর না। সব
ঠিক হয়ে যাবে।"
.
= দেখুন চিন্তার কোনো কারণ নেই। দু
একদিন হাসপাতালে থাকলেই ঠিক
হয়ে যাবে। তো ভর্তি করাবেন?
- জ্বি ডাক্তার সাহেব।
= আপনি আমার সাথে আসুন। কিছু
ফরমালিটি পূরণ করতে হবে।
.
মিনার স্বামী যেয়ে সবকিছু করল।
তারপর ভর্তি করাল। দুদিন পর রিমি সুস্থ
হল। অতঃপর তারা বাসায় ফিরে এল। এই
দুদিনে মিনা ভালমত খাওয়া দাওয়া
করেনি। সারাক্ষণ চিন্তায় বিভোর
ছিল। মা বলে কথা।
.
কিছুদিন যাওয়ার পর রিমি আবার অসুস্থ
হল। রাজু ঘরে না থাকায় মিনা
রিমিকে নিয়ে কাছের ক্লিনিকে
গেল।
.
ক্লিনিকের ডাক্তার রফিক সাহেব
দেখে বলল, "ভয়ের কোনো কারণ নেই।
তেমন কিছু হয়নি। শুধু বুকে কফ (কাশি)
জমেছে। কিছু ঔষুধ লিখে দিচ্ছি।
নিয়মিত সেবন করাবেন। আর পানি
থেকে দূরে রাখবেন এবং নিজেও দূরে
থাকবেন।"
.
> গতবার শিশু হাসপাতালে নিয়ে
গিয়েছিলাম। ওনারা তো
বলেছিলেন কফ জমা খুব খারাপ।
-- হ্যা। তবে আপনার মেয়ের সেই রকম
কিছু হয়নি। আচ্ছা আপনি আমাকে
হাসপাতালের রিপোর্ট গুলো দিন।
> কিসের রিপোর্ট!!!
-- আপনি যে আপনার মেয়েকে ওখানে
ভর্তি করিয়েছিলেন তার কাগজপত্র ও
রিপোর্ট গুলো।
> তারা তো এমন কিছু দেয়নি।
.
ডাক্তার সাহেব কিছুক্ষণ চুপ করে রইল
তারপর বলল
-- আপনি এই ঔষুধ গুলো নিয়মিত সেবন
করান। তাতেই হবে।
> আমার মেয়ে ভাল হয়ে যাবে তো?
-- হ্যা। চিন্তা করবেন না।
.
মিনা রিমিকে নিয়ে চলে গেল।
রফিক সাহেব মনে ঘৃণা জেগে উঠল। কি
দুনিয়া! সামান্য কিছু টাকার জন্য
ডাক্তারি পেশাটাকে ব্যবসায়িক
পেশা বানিয়ে ফেলেছে কিছু নিকৃষ্ট
মানুষ।
.
আসলে রিমির তেমন গুরুতর কিছুই হয়নি।
কিন্তু শিশু হাসপাতালের ডাক্তার
মিথ্যা কথা বলে এবং ভয় দেখিয়ে
অবৈধভাবে কিছু টাকা কেড়ে
নিয়েছিলেন। এই ভয় অন্যরকম ভয়। যা
বাবা-মায়ের মনের মধ্যে থাকে
সন্তানকে নিয়ে।
.
আজকাল এসব জিনিষ অহরহ ভাবে দেখা
যাচ্ছে। ডাক্তারের অসচেতনতা-
অবহেলার ফলে রোগীর মৃত্যু, ভুয়া
চিকিৎসার নাম দিয়ে টাকা আত্মসাৎ
করা, ভুল চিকিৎসায় মৃত্যু ইত্যাদি আরো
অনেক কথা আমরা নানান সময় নানান
চ্যানেলে এবং পত্রপত্রিকায় দেখতে
পাই।
.
এমন পরিস্থিতি থেকে বাচার জন্য কি
করা উচিত তা আমার জানা নেই। শুধু
এইটুকুই জানি পরকালের ভয় জেগে
উঠলে মানুষ এসব অসামাজিক-অমানবিক
কর্মকান্ড থেকে বিরত থাকবে।
.
ডাক্তারি একটা সম্মানজনক পেশা।
তারা সুচিকিৎসার মাধ্যমে মানুষের
জীবন বাচিয়ে থাকেন। সুতরাং সমাজ
এবং মানবতার জন্য তাদের পেশা
কতটা গুরুত্বপূর্ণ তা ভাষায় প্রকাশ করা
যাবে না। সুতরাং এই মহান গুরুত্বপূর্ণ ও
সম্মানজনক পেশাকে ব্যবসা বানাবেন
না।
.
নিশি চৌধুরী
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

সিনেমার গল্পঃ মেঘের অনেক রং - যে মেয়েটিকে মেঘ বানিয়ে দেওয়া হলো

লিখেছেন রাজসোহান, ৩০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৭



সিনেমা শুরু হয় সবুজ দিয়ে। ওয়াইড ফ্রেমে পাহাড়, গা বেয়ে নেমে যাওয়া রাস্তা, আর রাস্তায় ছোট্ট একটা গাড়ি। ক্যামেরা কাটে গাড়ির ভেতরে। দুইজন মানুষ কথা বলছেন, নিতান্ত সাধারণ কথা। আবার... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×