somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্য বলার অপরাধ

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে যে দেখতে সুন্দরনা। এটা তার অপরাধনা। অপরাধটা হচ্ছে তুই মিথ্যা বলতে পারছনা।





মেয়েটার মধ্যে তেমন কিছু নেই। সহজ সরল সাধারণ একটা মেয়ে। বাঙ্গালী মেয়েরা যেমন হয়, তেমন একটা মেয়ে সে। কোন গুন নেই, সৌন্দর্য নেই এরকম একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হবে এটা কেউ বিশ্বাস করতে চাইলোনা। বিশ্বাস করতে না চাইলেও কেউ আবার অবাকও হয়নি। কারন যারা আমাকে চেনে, তারা সবাই জানে আমি এমনই। সব সময় স্রোতের বিপরীতে দাড়াই। সবাই শুধু চেয়েছিল, আমি যেমন মেয়েটা ঠিক তেমনই হতে হবে।

কোন কিছু না থাকলেও মেয়েটার মধ্যে দুটো জিনিস আছে। যেটা আমাকে মুগ্ধ করেছে। সে গুরুজনের সেবা করে। তাদের ভক্তি করে। এরকম একটা মেয়ে আমার দরকার। সারা বছর বাবা-মাকে জ্বালিয়েছি। তারা আমার উপর রুস্ট। এখন এরকম একটা মেয়ে ঘরে এনে সে জ্বালাটা প্রায়চিস্ট করে নেবো। আরেকটা হচ্ছে তার দুটি চোখ। গোলগাল টানটান দুটি চোখ। ভয়ানক আকর্ষণ রয়েছে চোখ দুটিতে। দেখে মনে হয়, হাজারো স্বপ্ন ভরা। মায়ায় গড়া। একবার যে কেউ সেই চোখের দিকে তাকাবে। সেই মায়ার রাজ্যে হারিয়ে যাবে। শত চেস্টা করে সে চুম্বকীয় আকর্ষণ থেকে নিজেকে ফেরাতে পারবেনা। এরকম গভীর আকর্ষণ মায়ার সাগরে আমি হারিয়ে যেতে চাই। দিনভর কাজের শেষে যখন ঘরে ফিরবো। তখন তার চোখ দুটির দিকে তাকিয়ে থাকবো। এভাবেই পার করে দেবো প্রতিটি রাত। ভাললাগা মুহূর্ত। রোমান্টিক সময়। সমুদ্রের মাঝে দাঁড়িয়ে কেউ যেমন পুরো সমুদ্রের সৌন্দর্য অবলোকন করে শেষ করতে পারেনা। উল্টে এর সৌন্দর্যের মাঝে হারিয়ে যায়। তেমনি আমি হারিয়ে যাবো।

“আচ্ছা এতোই যখন স্বপ্ন তোমার। তাহলে তার মাঝে হারিয়ে না গিয়ে তাকে চিরতরে হারিয়ে ফেললে কেন?”

সেটা আরেক কাহিনী। কোন এক ভালবাসার দিনে সে অনেক সেজেগুজে এসেছিলো। সাধারণত সে তেমন সাজেনা। কিন্তু ঐদিন অনেক সাজগোছ করেছিলো। এসেই আমাকে জিজ্ঞাসা করলো, কেমন দেখাচ্ছে আমাকে? সত্যি কথা বলতে কি, ওইদিন তার সাজটা আমার কাছে ভাল লাগেনি। কেমন যেন দেখাচ্ছিল তাকে। বুকের কথা বুকের মধ্যে না রেখে মুখে প্রকাশ করে দিলাম। সত্যি কথাটাই বললাম তাকে। ব্যাস হয়ে গেলো চুড়ান্ত দফারফা। ভালবাসার দিনে মানুষের ভালবাসা শুরু হয়, আর আমার হয়ে গেলো শেষ। কাংখিত ভালবাসা না পেয়ে সে হনহন করে চলে গেলো। সেইযে গেলো, আর আসেনি। আমারও আর তার মাঝে হারিয়ে যাওয়া হয়নি।

রুনুর চলে যাওয়ার গল্প শুনে রানু একবার নড়েচড়ে বসলো। এবার চেপে জিজ্ঞাসা করলো, “আচ্ছা বলতো! আমাকে কেমন দেখাচ্ছে?” এবার আমি পড়ে গেলাম মহা ফাপড়ে। এক রুনুকে হারিয়ে ফেলেছি। এবার এই রানুকেও কি হারাতে হবে? তাকেওতো ভাল দেখাচ্ছেনা। সৌন্দর্য দিয়ে বাছ বিচার করলে রানুর চেয়ে রুনুই এগিয়ে থাকবে।

আমার উত্তরের জন্য রানু আর অপেক্ষা করলোনা। ঝড়ের বেগে চলে গেলো সে। যাবার সময় কাচ্চির বাটিটাও নিয়ে গেলো। উত্তরের বিলম্ব দেখে রানু আর অপেক্ষা করেনি। যা বুঝার বুঝে নিলো। সৌন্দর্যের প্রশংসা করতে কেউ কখনো দেরী করেনা।
আমি দেরী করেছিলাম। কিন্তু সে চলে যেতে দেরী করেনি। আমিও আর তাকে যেতে বাধা দেইনি।

দুর থেকে তার যাওয়াটা দেখে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে বললাম, তারা যে দেখতে সুন্দরী না। এটা তাদের দোষনা। দোষতা হচ্ছে তোর, কারন তুই মিথ্যা বলতে জানিছনা।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৪ ভোর ৫:০৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×