somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমনে নিজেকে মুক্তমনা বলো!!!

০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কেউ না, আমাকে নিয়ে মাথা ঘামানোর কি দরকারটা তোমার!!!
আমি বলছি তুমি শুনেও না শোনার ভান করো! যখন শত্রু পক্ষকে চূড়ান্ত আঘাত করতে পারছোনা! তখন কেন, জিহাদের নামে চোরের মত অতর্কিত হামলায় অন্যের প্রাণ কেড়ে নাও!!! তুমি কি সত্যিই প্রকৃত কোরআন এর অর্থ বুঝে পড়!!! সত্যের জন্য যে লড়াই হয়, সেই লড়াই হয় মুখোমুখি। এখানে চোরের মত খুন করে পালানোরতো কিছু দেখিনা!!!

আমি অক্ষর জ্ঞানহীন একজন মূর্খ -সূখ্য মানুষ ভাই! কোরআন সম্পর্কে আমি কিছু জানিনা, যতটুকু জানি দেখে শুনে। তবে কোরআন কে দেখলেই ভয় আর শ্রদ্ধাতে মাথা নিচু হয়ে যায়! আমি বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমি মৌলবাদী, জঙ্গি, ছাগু, রাজাকার কিংবা কাঁঠাল পাতাও(মুখোশধারী মুক্তমনা) না! আমি একজন মুসলিম সন্তান হয়ে বলছি-' অন্যায় করবোনা, কাউকে অন্যায় করতেও দেবনা। আমি একটি মিথ্যা কথাও বলবোনা! অতি বিনয়ী হয়ে বলব- প্লীজ! ভাই, কিছু সময় দেবেন! ওখানে দ্বীন ও ইসলামের কথা হচ্ছে। একটু সময় দিন, অনেক সওয়াব পাবেন।

আমার প্রিয় নবী হযরত মোহান্মদ ( স: ) নাকি কাফেরদের পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্তের ধারা গিয়ে জমাট বেঁধে ছিল তার পায়ের জুতোতে! তবুও ধৈর্যের বাঁধ না ভেঙ্গে তিনি নাকি ইসলামের দাওয়াত দিয়ে গেছেন! তাহলে কেন তোরা মূর্খের মত অন্যের প্রাণ কেড়ে নিচ্ছিস!!! ঐ অভিজিৎ, রাজীব এবং বাবুকে কি পাঁচটি মিনিট কিছু ধর্মীয় বাণী শুনিয়েছিলি!!! তাদের কি সময় দিয়েছিলি বোঝার জন্য, সুধরানোর জন্য! ধর্মে এটাও বলা আছে- কোন অপরাধীর বা অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে না পারলে, সেই অপরাধী কে কিংবা অপরাধকে মনেমনে ঘৃণা করে চলতে বলা হয়েছে! আপনি কি এমন পণ্ডিত মশাই হয়েছেন! আপনার চোখে কোরআন এর শুধু জিহাদের অংশটুকুই পড়ে!!!

ডা: জাকির নায়েক নিশ্চয়ই আপনার চেয়ে কম জানেন না ধর্ম সম্পর্কে! তিনিতো বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর ভাষনের মত জিহাদের ডাক দিতে পারেন। কিন্তু দেয়না কেন!!! জাকির নায়েক আর কাকড়াইল মসজিদের ঈমাম এবং বিশ্বের অনেক মানুষ রয়েছেন, যারা তোমার চেয়ে ধর্ম সম্পর্কে কম জানেন না! চোরের মত করে খুন করলে, তাকে খুনই বলা হয়, এটাকে জিহাদ বলা যায়না। এতে করে অন্য ধর্মের মানুষের কাছে আমাদের ধর্মকে ছোট করা হচ্ছে।

রাজীবের পর অভিজিৎ , অভিজিৎ এর পর ওয়াশিকুর বাবু। প্রত্যেক খুনের মাঝে মাঝে বেশ কিছু সময়ের ব্যবধান রয়েছে। আচ্ছা! এর ভিতরে হাজার হাজার লেখালেখি হয়, তোমরা নিউজ দেখনা! তোমরা কি ভাল কারও সংস্পর্শে যাও না এর মাঝে!!! আমার অবাক লাগে! কোরআন এর মত এত আপডেট ধর্মগ্রন্থ আর দ্বিতীয়টি নেই। আর সেই ধর্মগ্রন্থ শিখতে গিয়ে হয়ে যাচ্ছ অন্ধ!

আর মুক্তমনা বাবু/বাবলীরা, আপনাদের মাঝে এত এত শিক্ষা! আর সামান্য এতটুকু সেক্রিফাইস করতে পারেন না! অন্যের নেয়া নাম নিয়ে ব্যঙ্গ করার নষ্ট ভাবনাগুলো দূর করলে কি এমন ক্ষতি হয়!!! কেউ যদি একটা বিশ্বাসের উপর আস্তা রাখতে পারে, সেটা খারাপ কিসের! অন্যের অনুভূতি নিয়ে কেন আপনি ব্যঙ্গ করবেন???

আপনি বলুন- ভাই আসেন নাস্তিক হন, নাস্তিক হলে নাম,যশ,খ্যাতি, অর্থ, সঙ্গী সবই পাবেন। এই দেখেন আমি স্টার হয়ে গেছি! থুক্কু! স্টার হলে কাউকে ডাকতে হয়না। আপনার বিজ্ঞান সম্মত কথা সবাই শুনবে এবং মানবে যদি সেটা ভাল কিছু হয়। আপনি হুদাহুদি ক্যান আমার আল্লাহ রাসূল নিয়ে অশালীন ভাষায় কথা বলবেন???

আপনি ঠিকই জানেন- ইসলামই একমাত্র ধর্ম, যাকে পরাস্থ করতে পারলেই আপনি স্টার!!! দাদা! মোহাম্মদের বাল্যবিবাহ নিয়ে কথা বলতে পারেন! কেন শিবের লিঙ্গ পূজার কথা বলতে পারেননা!!! দাদা, তোমার পুরো ফ্যামিলি চলছে নিজে হাতে তৈরী লিঙ্গ থেকে শুরু করে গনেশ এর মূর্তি কে পূজো করে! তুমি ফ্যামিলির মানুষকে মুক্তমনা নাস্তিক বানাতে পারোনা, অথচ ব্লগে দু'কলম লিখেই পুরো বিশ্বকে বদলে দেবে! তুমি যে কত বড় আতেল, এখানেই বোঝা যায়। নিজের ঘরের মানুষকে যে ঠিক করতে পারেনা, সে কিনা পুরো সমাজকে পাল্টাবে! বুকে সত্যের সাহস আছে, পারলে আয় দেখাই কার কতটুকু উদারতা রয়েছে, রয়েছে কার কত সেক্রিফাইস করার ক্ষমতা! সে পারবেনা! পারবে শুধু বিভেদের সৃষ্টি করতে।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×