somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানাডার নতুন অভিবাসন নিয়মে সুযোগ কমবয়সীদের

২৭ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টরেন্টো, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কানাডার অভিবাসন আবেদন বাছাইয়ের নিয়মাবলী নতুন করে সাজানো হচ্ছে যাতে সুবিধা পাচ্ছে কমবয়সী আবেদনকারীরা।

এ ছাড়া নতুন নিয়মে কাজের অভিজ্ঞতার গুরুত্ব কমিয়ে দিয়ে আবেদনকারীর ভাষার দক্ষতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

কানাডা সরকার ইতোমধ্যে নতুন এই নিয়মাবলী চূড়ান্ত করেছে। এ জন্য অভিবাসনের জন্য আবেদনের ক্ষেত্রে গত প্রায় ১০ বছর ধরে চলে আসা পয়েন্ট পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

আগামি জানুয়ারি ২০১৩ থেকে নতুন এই পদ্ধতিতে আবেদন গ্রহণ শুরু হবে।

নতুন নিয়মে বয়সভেদে পয়েন্টের বড় ধরনের তারতম্য করা হয়েছে। আবেদনকারীদের যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে তারা সর্বোচ্চ ১২ পয়েন্ট পাবেন। ৩৫ বছরের ওপরে প্রতি বছরের জন্য ১ পয়েন্ট করে কমবে।

এর ফলে ৪৬ বছরের চেয়ে বেশি বয়সীরা কোনো পয়েন্ট পাবেন না।

কানাডা সরকার বেশি বয়সীদের অভিবাসী হিসেবে গ্রহন না করার কৌশল হিসেবেই এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

নতুন নিয়মে ভাষার (ইংরেজি বা ফরাসি) দক্ষতার ওপর ২৮ পয়েন্ট বরাদ্দ করা হয়েছে, আগে যা ছিল ২৪ পয়েন্ট। কানাডা সরকার মনে করছে, একজন অভিবাসী অর্থনীতিতে কতোটা ভূমিকা রাখতে পারবে তা নির্ভর করে ভাষায় তার দক্ষতার উপর। সে কারনেই ভাষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

কাজের অভিজ্ঞতার জন্য আগে বরাদ্দ ২১ পয়েন্টের বদলে ১৫ পয়েন্ট করা হচ্ছে। পূর্ণ পয়েন্ট পাওয়ার জন্য আগে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই চলতো, এখন সেটিকে ছয় বছর করা হচ্ছে।

নতুন নিয়মে শিক্ষাগত যোগ্যতার জন্য পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে জন্য নিজ দেশে অর্জিত শিক্ষাগত যোগ্যতার সব সনদ কানাডার স্বীকৃত ‘অ্যাসেসমেন্ট সেন্টার’ থেকে মান যাচাই করিয়ে নিতে হবে।

কানাডীয়ান শিক্ষার বিচারে অন্য দেশের সনদকে কোন মানে রাখা হয় তার ওপর ভিত্তি করে পয়েন্ট দেওয়া হবে। শ্রমবাজারের চাহিদার বিবেচনায় পয়েন্টের হেরফের হতে পারে।

নির্মাণখাতের ক্রমবর্ধমান শ্রমিক সংকটের বিষযটি চিন্তা করে ‘ফেডারেল স্কিলড ট্রেডস ক্লাস’ নামে নতুন একটি ক্যাটাগরি চালু হতে যাচ্ছে। এই ক্যাটাগরিতে কৃষি শ্রমিক,শেফ,বাবুর্চি ইত্যাদি পেশাজীবীরাও আবেদন করতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ /১৩৫১ ঘ.
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×