সম্মতিক্রমে যৌন সম্পর্কও বিয়ে
২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আইনসম্মত বয়সে কোনো নারী ও পুরুষের মধ্যে পারস্পরিক সম্মতিতে যৌন সম্পর্ক হলে তা বিবাহ হিসেবে গণ্য হবে। বিবাহের সংজ্ঞার পরিসর বাড়িয়ে মঙ্গলবার এই ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের মাদ্রাজ হাইকোর্ট।
এক মুসলিম মহিলার স্বামীর কাছ থেকে খোরপোশের আর্জির শুনানি করতে গিয়ে বিচারপতি কে সি কারনান বলেছেন, বিয়ের আগে ২১ বছর বা তার বেশি বয়সের একজন পুরুষের সঙ্গে আঠারো বছর বা তার বেশি বয়সের একজন নারীর যৌন সম্পর্ক তৈরি হলেই তারা হবেন স্বামী-স্ত্রী। তিনি আরও বলেছেন, আইনসম্মত বয়সে কোনো পুরুষের সঙ্গে যৌন সংসর্গের ফলে সংশ্লিষ্ট মহিলা গর্ভবতী হলে তার স্ত্রী হিসেবে স্বীকৃতি চাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। গর্ভবতী না হলেও এধরনের সম্পর্কের যথাযথ প্রমাণ পেশ করলেই দুজনকে দম্পতি হিসেবে গণ্য করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট মহিলার সঙ্গে আইনসঙ্গতভাবে বিবাহ বিচ্ছেদ না করে ওই পুরুষ পুনরায় বিবাহ করতে পারবেন না।
বিচারপতি বলেছেন, মালাবদল, আগুনকে সাক্ষী রেখে সাত পাক ঘোরা, অথবা রেজিস্ট্রেশন অফিসে রেজিস্টার করা এ সবই সমাজকে সন্তুষ্ট করতে কিছু ধর্মীয় রীতি। নির্দেশের সপক্ষে যুক্তি দিয়ে বলেছেন, শারীরিক সম্পর্ক না থাকলে বৈবাহিক সম্পর্ক ভেঙে যেতে পারে। যৌন সম্পর্ককে বিবাহিত সম্পর্কের ভিত্তি উল্লেখ করে বিচারপতি বলেছেন, যৌন সম্পর্ক থাকা নারী ও পুরুষ বিবাহিত সম্পর্কের মতোই আইনি অধিকার পাবেন। সূত্র: ওয়েবসাইট।
নতুন বার্তা/এসএফ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন