গেল ২২ অক্টোবর ২০১৩ তারিখের প্রথম আলো পত্রিকার পড়াশোনার পাতায় একটা সৃজনশীল প্রশ্নের দিকে চোখ আটকে গেল। সেখানে ৬ষ্ঠ শ্রেণির জন্য সৃজনশীল প্রশ্ন করেছেন ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ মাহাবুবুর রহমান।
সেখানে একটি ছোট্ট প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, যার টাইটেল খুব সম্ভবত "মুজিব"। নীচের ছবিতে তা দেখুন।
এই ছোট্ট প্যারাগ্রাফ পড়ে ক্লাস সিক্সের একজন শিক্ষার্থী কি বুঝতে পারবে? যা বুঝতে পারবে, তা অতি সাধারণ কিছু কথাবার্তা। সৃজনশীল প্রশ্ন এরপরে আসবে। এই প্যারাগ্রাফ পড়ে শিক্ষার্থীকে মুজিব সমন্ধে কিছু প্রশ্নের জবাব দিতে হবে।
আসুন দেখা যাক শিক্ষক মাহাবুবুর রহমান কি কি প্রশ্ন করেছেন এই প্যারাগ্রাফ থেকে।
এই প্রশ্নগুলো থেকে খুব সহজ ভাষায় কালস সিক্সের শিক্ষার্থীরা কি লিখবে? তারা প্রশ্ন পড়ে তাই লিখবে যা এই প্যারাগ্রাফের ভেতরে বলা আছে। কিন্তু শিক্ষক মাহাবুবুর রহমানের মত এমএ পাশ না-হওয়ার কারনে ক্লাস সিক্সের এই শিক্ষার্থীরা বানিয়ে বানিয়ে লিখতে পারবে না অনেক কিছুই।
যেমন প্রথম প্রশ্নের জবাবে শিক্ষক মাহাবুবুর রহমান কি লিখেছেন, তা নীচে দেখুনঃ
খেয়াল করে দেখুন, প্রদত্ত প্যারাগ্রাফ এবং শিক্ষক কর্তৃক দেওয়া উত্তর -- এ দুয়ের ভেতরেই আছে বিশাল ফারাক। প্যারাগ্রাফের কোথাও বলা নেই বাঙালি জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, এবং শেখ মুজিবর রহমান -- এই শব্দ বা শব্দসমষ্টি।
আমার সন্তান ক্লাস সিক্সে পড়লে সে কি করে এই ছোট্ট একটা প্যারাগ্রাফ থেকে জাতির পিতাকে মহিমাণ্বিত করে এমন একটা লেখা লিখতে পারবে? আমার ধারণা চরম দলবাজ না হলে কেউ প্রদত্ত প্যারাগ্রাফ থেকে এতো বড় কিছু আবিস্কার করতে পারবে!
এই যদি হয় সৃজনশীল প্রশ্ন এবং উত্তরের হাল, তা হলে আমার ধারণা আমাদের কপালে অনেক দুঃখ আছে। এই রকমের সৃজনশীলতা আমাদের কোন অভিভাবকই চান না। সরকারের কেউ কি এই ব্যাপারে কিছু করবেন?
যারা পুরো লেখাটি পড়তে চান, তাদের সুবিধার জন্য নিচে তা উঠিয়ে দিলাম। ক্লিক করলে বোধহয় বড় করে দেখতে পারবেন। আর সম্ভব না হলে দয়া করে এইখানে ক্লিক করে সরাসরি দেখুন।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


