somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংবিধানের ভুল ব্যাখ্যা কি দিচ্ছি আমরা?

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বেশ কয়েকদিন ধরেই আমরা যা যা শুনছি, তার একটা কথা বেশ স্পষ্ট ভাবে কানে আসছে। তা হল ২৫ অক্টোবর থেকে কি হবে? ব্যাপারটা বেশ ভাবনার, এবং আমি আমার ক্ষুদ্র জ্ঞানে অনেক ভেবেছিও।

মোটা দাগে আমরা জানছি বা জানতে পারছি যে বর্তমান সংবিধান আদালতের রায় মেনে যেটুকু করা দরকার ছিল, তার চেয়েও একটু এগিয়ে গিয়ে এই সংশোধনী আনা হয়েছে। এর ফলে বাতিল হয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই সংশোধনের ফলে এখন যেখানে যেয়ে সব কিছু আটকে যাচ্ছে, তা হল সংসদ বহাল রেখে সাধারণ নির্বাচন করা এবং অন্তর্বতীকালীন সরকারের প্রধান কি বর্তমান প্রধানমন্ত্রী থাকা না না-থাকা নিয়ে।

এর আগে যাদের আগ্রহ আছে, তারা আমাদের সংসদ নির্বাচনের ইতিহাস একপাক ঘুরে আসতে পারেন। সেখানে একটু খেয়াল করলে দেখা যাবে, ১৯৭৩ সাল বাদ দিল্‌ এবং ১৯৯১ সালের আগে, প্রতিটি নির্বাচনের সময়ে আমাদের সরকার ব্যবস্থা ছিল রাষ্ট্রপতি-শাসিত। ফলে রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের বেশে নির্বাচন করেছেন। লক্ষণীয়, ৪র্থ সংশোধনীর বেনিফিশিয়ারি হিসাবে জিয়া এবং এরশাদ -- দুজনেই রাষ্ট্রপতি পদে বহাল থেকেই নির্বাচন করেছেন।

এখন সময় পাল্টেছে। নির্বাচনে হানাহানি আগের চেয়ে বেড়েছে, এবং আমাদের ভেতরে সাধারণ ভব্যতা-শিষ্ঠতা-শ্রদ্ধাবোধ ইত্যাদি গুণাবলী প্রায় নেই বললেই চলে। এমন একটা পরিস্থিতিতে আমরা জাতীয় সংসদের সাধারণ সদস্যদের নির্বাচনের প্রায় কাছাকাছি চলে এসেছি। আমার ব্যক্তিগত ধারণা, এই নির্বাচন জানুয়ারী মাসের ২৫ তারিখের পরেই হবে।

কেন হবে? এর জবাব হল, বর্তমান সংবিধান অনুসারে ২৫ জানুয়ারী এই সংসদের মেয়াদ ফুরাবে। এর পরে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার কারনে সংসদ আপনি ভেঙ্গে যাবে। এর ৯০ দিন পরে নির্বাচন হবে। ক্ষমতাসীন দল নিশ্চয়ই ২৫ জানুয়ারীর আগে ক্ষমতা ত্যাগ করবে না। তাহলে তাদের "ক্ষমতার জোর" থাকবে না।

কেন ২৫ অক্টোবরের পরে এবং ২৫ জানুয়ারীর আগে নির্বাচন হবে না? কেননা এই সময়ের ভেতরে সংসদ বহাল থাকবে। সংসদ বহাল রেখে নির্বাচন করলে আইনগত একটি প্রশ্ন চলে আসবে। সেটি হল শূন্য পদ না রেখে কি ভাবে নির্বাচন করা যায়?

কিছু দিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া সিটি করপোরেশনের নির্বাচনের দিকে তাকালেই দেখা যাবে যে পদ শুন্য না করে মেয়র পদে নির্বাচন করা হয় নাই। তাই, আমার ধারণা, নূন্যতম হলেও সংসদ সদস্যদের পদ্গুলো শূন্য না করে নির্বাচন করলে তা বৈধতা পাবে না। সে জন্য ২৫ জানুয়ারীর আগে নির্বাচন মানে হল "আগাম নির্বাচন", যা বর্তমান ক্ষমতাসীনদের জন্য সুখকর নাও হতে পারে।

পাশাপাশি এটাও মনে রাখা প্রয়োজন, কোন রাজনৈতিক দলের সরকার ক্ষমতায় থাকলে তাদের মন্ত্রীসভার সদস্যরা বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা পাবেন। ফলে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকার সময়ে উচ্চারিত শব্দমালা Level playing field এখন আর শোনা যাচ্ছে না। এর মানে কি Level playing field নিশ্চিত করা হয়েছে? মোটেও না! উলটো একথা বলা যায় যে সংসদ এবং মন্ত্রীসভা বহাল রেখে Level playing field নিশ্চিত করা, আমাদের দেশে, সম্ভবপর না।

তবে হ্যাঁ, যদি মেয়র নির্বাচনের মত সংসদ সদস্যরা তাদের পদ থেকে পদত্যাগ করেন, কিংবা নির্বাচন যদি সংসদের মেয়াদ শেষ হবার পরেই অনুষ্ঠিত হয়, তা হলে Level playing field কিছুটা হলেও থাকবে। এমন কি নির্বাচনকালীন সরকারের আকার সেই ক্ষেত্রে কিছুটা বিন্যস্ত করে সর্বদলীয় করা যেতে পারে।

সেই সাথে সংসদ সদস্যদের নির্বাচনের যোগ্যতার ভেতরে [পরপর অথবা বিচ্ছিন্নভাবে] দুইবারের বেশি নির্বাচন না-করার বিধান যুক্ত করলে আমরা অনেক ভালো ফল পেতাম। সে সাথে ফ্লোর ক্রসিংয়ের বিধি তুলে দিলে দলের ভেতরে সংসদ সদস্যরা খোলাখুলি আলাপ করতে পারতেন।

সংবিধানে ভুল ব্যাখ্যা হল কি না জানি না, তবে এই ভাবে চিন্তা করলে হয়তো বর্তমান সমস্যার একটা সমাধান হলেও হতে পারে।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×